রবিবার, ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট খ্রিষ্টীয় বর্ষবরণের রাতে (থার্টি ফার্স্ট নাইট) বাসাবাড়ির ছাদে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান হাইকোর্টে রিটটি করেছেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপি ও ডিএমপি কমিশনারকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে। রিটের বিষয়ে […]

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন রোজায় দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিভাগের ৩১টি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। ভিডিও কনফারেন্সে […]

শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত

শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজনসহ ৬ জন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহত একজনকে স্থানীয় জিনোম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার দুপুর ১২টায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেরপুরের নকলা উপজেলার […]

কড়া নিরাপত্তায় সচিবালয় নিয়ন্ত্রিত প্রবেশাধিকার

কড়া নিরাপত্তায় সচিবালয় নিয়ন্ত্রিত প্রবেশাধিকার সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপদেষ্টা, সচিব ও সংস্থা প্রধান ছাড়া অন্য কারো গাড়ি সচিবালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্থায়ী পরিচয়পত্র দেখিয়ে সচিবালয়ে প্রবেশের পর অফিস করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। গত বুধবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রবিবার প্রথম কর্ম দিবসে খুলেছে সচিবালয়। […]

২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ

২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পরিমার্জিত সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গত শনিবার এনসিটিবির ওয়েবসাইটে নবম-দশম শ্রেীণর বিভাগ বিভাজনসহ এ সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ করা হয়। ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা […]

মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন

মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন মধ্যরাতে বাংলাদেশ সচিবালয়ের একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। প্রায় ৬ ঘণ্টা জ্বলার পর বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায় ফায়ার সার্ভিস। তবে আগুন পুরোপুরি নেভাতে প্রায় ১১ ঘন্টা সময় লাগে। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে গত […]

গুরুত্বপূর্ণ নথি তলবের পরই সচিবালয়ে আগুন : রিজভী

গুরুত্বপূর্ণ নথি তলবের পরই সচিবালয়ে আগুন : রিজভী সরকারের গুরুত্বপূর্ণ নথি তলবের পরেই সচিবালয়ে আগুনের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (রুনেসা) আয়োজিত ‘রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ’ ২২ ডিসেম্বর ৮৪ […]

ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা

ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। আমাদেরকে (অন্তর্বর্তী সরকার) ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকুক তাদের কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার […]

ছয় গুণী পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

ছয় গুণী পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি পরিচালিত সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারসহ ছয়টি সাহিত্য পুরস্কারে সিক্ত হচ্ছেন ৬ গুণীজন। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। আগামী শনিবার একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় এ পুরস্কার আনুষ্ঠানিকভাবে দেয়া হবে। ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ। […]

রবিবার নাচোল-গোমস্তাপুর সফর করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

রবিবার নাচোল-গোমস্তাপুর সফর করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল ও গোমস্তাপুর সফর করবেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিন তিনি বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে নাচোল উপজেলায় আসবেন এবং অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন। এরপর তিনি নাচোল উপজেলার […]