রবিবার, ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত আদালতের রায়কে বিএনপির ‘অ্যাপ্রিশিয়েট’

পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত আদালতের রায়কে বিএনপির ‘অ্যাপ্রিশিয়েট’ সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এই রায়কে ‘অ্যাপ্রিশিয়েট’ করি। আদালত স্বীকৃতি দিয়েছেন যে, নির্বাচিত পরবর্তী সংসদই সংবিধান সংশোধনীর একমাত্র উপযুক্ত ফোরাম।’ বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত আদালতের রায়ের বিষয়ে দলীয় […]

অব্যাহতিপ্রাপ্ত ৩১১ এসআই’র পদায়ন প্রশ্নে রুল

অব্যাহতিপ্রাপ্ত ৩১১ এসআই’র পদায়ন প্রশ্নে রুল   রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত ৩১১ জন উপপরিদর্শককে (এসআই) প্রশিক্ষণ শেষে পদায়নের জন্য পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে করা পুনর্বিবেচনার আবেদন অবিলম্বে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি, প্রশিক্ষণরত অবস্থায় ৩১১ জনকে অব্যাহতি দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্রশিক্ষণ শেষে তাদের এসআই হিসেবে পদায়ন […]

চেক ডিজঅনার : ক্রিকেটার সাকিবের নামে সমন জারি

চেক ডিজঅনার : ক্রিকেটার সাকিবের নামে সমন জারি চেক ডিজঅনারের মামলায় ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ চারজনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। বুধবার আদালত সূত্র থেকে এ তথ্য জানা যায়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক মামলা আমলে নিয়ে ১৮ জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। […]

এডিবির সঙ্গে চুক্তি সম্পন্ন : ৬০০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

এডিবির সঙ্গে চুক্তি সম্পন্ন : ৬০০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ   বাংলাদেশকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষে এডিবি’র সঙ্গে  বুধবার সরকারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তির আওতায় এডিবি বাংলাদেশকে ‘স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড […]

বাংলাদেশ-পূর্ব তিমুরের সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে : ড. ইউনূস

বাংলাদেশ-পূর্ব তিমুরের সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে : ড. ইউনূস বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যেকার সম্পর্ক ক্রমশ গভীর এবং প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রবিবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। আমরা কিছু চুক্তি স্বাক্ষর করেছি। তবে চুক্তির বাইরে, আমরা নিশ্চিত […]

মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল লন্ডন থেকে সস্ত্রীক দেশে ফিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মিথ্যা-প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার বা আদালতের মাধ্যমে শেষ হলে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা পৌনে ১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে হজরত শাহজালাল বিমান বন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে […]

বিডিপিকে নিবন্ধন দিতে হাইকোর্টে নির্দেশ

বিডিপিকে নিবন্ধন দিতে হাইকোর্টে নির্দেশ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন। নির্বাচন কমিশনকে (ইসি) আদালতের এই রায় বাস্তবায়ন করতে বলা […]

সড়ক দুর্ঘটনায় গাজীপুরে অটোরিকশার ৪ যাত্রী নিহত

সড়ক দুর্ঘটনায় গাজীপুরে অটোরিকশার ৪ যাত্রী নিহত   গাজীপুর জেলার বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় গত বুধবার রাতে ট্রাক ও কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- দুলাল মিয়া (২৭), মো. মামুন (২৮), ইমরান হাসান রাজন (২৯) ও সালেহা আক্তার (২৩)। নিহত মামুন বাসন থানার নজরুল ইসলামের ছেলে এবং সালেহা আক্তার চান্দনা এলাকার […]

শিক্ষার্থী হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে ইনু

শিক্ষার্থী হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে ইনু রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চার দিনের রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি জোনাল […]

অর্থ পাচার মামলায় সাজা স্থগিত তারেক রহমানের

অর্থ পাচার মামলায় সাজা স্থগিত তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ মঙ্গলবার এ আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের আদালতের […]