সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

রিজার্ভে হাত না দিয়ে দেড় বিলিয়ন ডলার ঋণ শোধ

রিজার্ভে হাত না দিয়ে দেড় বিলিয়ন ডলার ঋণ শোধ দেশের ব্যাংকগুলোতে টাকার সংকট থাকলেও এখন ডলারের সংকট নেই। অর্থপাচার ঠেকানোর পাশাপাশি দুর্নীতি কমায় আন্তব্যাংকে ডলারের সরবরাহ বেড়েছে। এমন পরিস্থিতিতে রিজার্ভে হাত না দিয়ে গত দুই মাসে আন্তব্যাংক থেকে ডলার নিয়ে বিদেশী প্রতিষ্ঠানের দেড় বিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর […]

পুলিশের ৪০তম বিসিএস ব্যাচের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

পুলিশের ৪০তম বিসিএস ব্যাচের সমাপনী কুচকাওয়াজ স্থগিত   বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠেয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। রবিবার সকাল ১০টায় রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় থাকা বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে এ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের অংশগ্রহণের কথা ছিল। […]

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ আগামী ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৬ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন। শুক্রবার ৫টি ও শনিবার ৪টি। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের […]

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রিভিউ আবেদনে ১০ যুক্তি

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রিভিউ আবেদনে ১০ যুক্তি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনে ১০টি যুক্তি পেশ করা হয়েছে। ৮০৭ পৃষ্ঠার রিভিউ আবেদন আগামী রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উপস্থাপন করা হবে। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন বৃহস্পতিবার এ তথ্য জানান। সুপ্রিম […]

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অস্থায়ী এজলাসে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল প্রসিকিউশনের দায়েরকৃত আবেদন আমলে নিয়ে  বৃহস্পতিবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের (পুরাতন) মূল ভবনের […]

কারাগারে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল

কারাগারে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল রাজধানীর মোহাম্মদপুর থানার পৃথক তিনটি হত্যা মামলায় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। […]

বর্ষিয়ান রাজনীতিবিদ মতিয়া চৌধুরীর ইন্তেকাল

বর্ষিয়ান রাজনীতিবিদ মতিয়া চৌধুরীর ইন্তেকাল বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন। বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতিয়া চৌধুরীর মৃত্যু হয় বলে তার সাবেক একান্ত সচিব মো. শাহজালাল জানান। তার বয়স হয়েছিল ৮২ বছর। শাহজালাল বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ মতিয়া চৌধুরী সপ্তাহখানেক আগে হাসপাতাল থেকে বাসায় […]

৪৩তম বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ২০৬৪ জন

৪৩তম বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ২০৬৪ জন ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। অন্যদিকে, গত মঙ্গলবার এ নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে প্রশাসন ক্যাডারে ২৯৩ জন, পুলিশ ক্যাডারে ৯৬ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩২ জন, তথ্য ক্যাডারে ২২ জনসহ […]

পরিবেশ উপদেষ্টার নির্দেশে উদ্ধার হলো ১৫৫ একর জমি

পরিবেশ উপদেষ্টার নির্দেশে উদ্ধার হলো ১৫৫ একর জমি   পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) জবরদখল করে রাখা ১৫৫.০৯ একর জমি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জোনের রামু রাবার বাগানের ১৬ একর, রাউজান রাবার বাগানের ৬১ একর, হলদিয়া রাবার বাগানের […]

বাতিল হচ্ছে জাতীয় আট দিবস

বাতিল হচ্ছে জাতীয় আট দিবস   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে জাতীয় আট দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। শিগগির এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টের তথ্য অনুসারে যে আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো- […]