ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে ২২ দিন

ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে ২২ দিন আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশ রক্ষায় বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা করে ও আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার সচিবালয়ে এক সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার […]
দুই অতিরিক্ত আইজিপিসহ ৭ জনকে অবসর

দুই অতিরিক্ত আইজিপিসহ ৭ জনকে অবসর পুলিশের দুই অতিরিক্ত মহাপরিদর্শকসহ সাত কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর আদেশ জারি করা হয়। কর্মকর্তারা হলেনÑ অতিরিক্ত আইজিপি এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত আইজিপি বশির আহম্মদ, অতিরিক্ত ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, পুলিশ সুপার মো. […]
ঢাবিতে ক্লাস শুরু হয়েছে

ঢাবিতে ক্লাস শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সম্মান ১ম বর্ষ ছাড়া অন্য সকল বর্ষের ক্লাস রবিবার থেকে শুরু হয়েছে। ক্লাস শুরুর প্রাক্কালে সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয়। এ […]
ফ্যাসিবাদে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা

ফ্যাসিবাদে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম গণহত্যায় উস্কানিদাতাদের বিচারের আওতায় আনার ওপর গুরুতারোপ করেছেন। তিনি বলেন, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিলেন কিংবা গণহত্যায় উস্কানি দিয়েছেন; তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। তথ্য উপদেষ্টা বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের […]
অর্থ পাচারের অভিযোগ : সালমানসহ ২৮ জনের বিরুদ্ধে সিআইডির ১৭ মামলা

অর্থ পাচারের অভিযোগ : সালমানসহ ২৮ জনের বিরুদ্ধে সিআইডির ১৭ মামলা রপ্তানি বাণিজ্যের আড়ালে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় এক হাজার কোটি টাকা) বিদেশে পাচারের অভিযোগে বিগত সরকারের প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭টি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির অতিরিক্ত পুলিশ […]
যেসব পুলিশ এখনো যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

যেসব পুলিশ এখনো যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেসব পুলিশ সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেনি, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না। গত ১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত সময়ে কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিষয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। […]
সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান

সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান রাজধানীসহ সারাদেশে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু’র স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দ-বিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে […]
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২০ কোটি ডলার অনুদান দেবে

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২০ কোটি ডলার অনুদান দেবে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) সুশাসন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সুযোগ এবং স্থিতিশীলতা এই তিনটি খাতে বাংলাদেশকে ২০ কোটি ২২.৫ লাখ মার্কিন ডলার অনুদান দেবে। বাংলাদেশ ও ইউএসএআইডি রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ‘দ্য ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট (ডিওএজি)’র ৬ষ্ঠ সংশোধনীতে স্বাক্ষর করেছে। অর্থনৈতিক […]
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন। গত শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। রবিবার সকালে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবর ইউনিয়নের আখরাশাল গ্রামের […]
১২ ডিআইজিকে রদবদল

১২ ডিআইজিকে রদবদল এবার পুলিশের আরো ১২ ডিআইজিকে রদবদল করা হয়েছে। রবিবার পুলিশের আইজি ময়নুল ইসলামের সই করা এক অফিস আদেশে ডিআইজিদের রদবদলের কথা জানানো হয়েছে। তারা হলেন- মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আকরাম হোসেন, আবু নাছের মোহাম্মদ খালেদ, মোসলেহ উদ্দিন আহমদ, মোহাম্মদ আতাউল কিবরিয়া, ড. শোয়েব রিয়াজ আলম, মো. রেজাউল করিম, মো. আমিনুল ইসলাম, […]