সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শিগগির : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শিগগির : স্বরাষ্ট্র উপদেষ্টা   স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির শুরু করা হবে। বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে সাথে সাক্ষাৎ করতে এলে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন। লে. জেনারেল […]

ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি গঠন

ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি গঠন দেশের ক্রীড়াঙ্গনে বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব সরকারের কাছে উপস্থাপনের জন্য সার্চ কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী দুই মাসের মধ্যে কমিটিকে সরকারের কাছে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব উপস্থাপন করতে বলা হয়েছে। পাঁচ সদস্যের সার্চ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক জাতীয় […]

বাংলাদেশ ব্যাংকের আয় বেড়েছে ৪ হাজার ৩৫০ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের আয় বেড়েছে ৪ হাজার ৩৫০ কোটি টাকা গত ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট আয় বেড়েছে ৪ হাজার ৩৫০ কোটি টাকা। বিদায়ী বছরটিতে আর্থিক খাতের এ নিয়ন্ত্রণ সংস্থা পরিচালন আয় করে প্রায় ৪০ হাজার কোটি টাকা। পরিচালন ব্যয় বাদে নিট মুনাফা হয়েছে ১৫ হাজার ১০০ কোটি টাকা। আর ২০২২-২৩ অর্থবছরে নিট মুনাফা ছিল ১০ […]

ড. ইউনূসের লিভ টু আপিলের শুনানি সোমবার

ড. ইউনূসের লিভ টু আপিলের শুনানি সোমবার   মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলার কার্যক্রম বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের সাত কর্মকর্তারর লিভ টু আপিলের শুনানি হবে আগামী সোমবার। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ শুনানির এই দিন ধার্য করে বৃহস্পতিবার আদেশ […]

২৪ জেলার পুলিশ সুপারকে বদলি

২৪ জেলার পুলিশ সুপারকে বদলি গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ। […]

১৯০০ কোটি টাকা সফট লোন চায় বিজিএমইএ

১৯০০ কোটি টাকা সফট লোন চায় বিজিএমইএ সাম্প্রতিক সময়ে রপ্তানি খাতের মন্দাভাব কাটিয়ে উঠতে অন্তর্বর্তী সরকারের কাছে ১৮০০-১৯০০ কোটি টাকা সফট লোন চেয়েছে তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, […]

ঢাবির উপাচার্য হলেন ড. নিয়াজ আহমেদ খান

ঢাবির উপাচার্য হলেন ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের (ডেভেলপমেন্ট স্টাডিজ) সাবেক চেয়ারম্যান। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ^বিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল […]

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রায় রিভিউ আবেদন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রায় রিভিউ আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের চেম্বার আদালতের অনুমতি নিয়ে  মঙ্গলবার এই আবেদন করা হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ যে পাঁচ ব্যক্তি এই রিভিউ আবেদন করেছেন […]

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ মারা গেছে ২৭ জন : উপদেষ্টা

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ মারা গেছে ২৭ জন : উপদেষ্টা দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত প্রায় ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ২৭ জন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক […]

আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ চেয়েছেন অ্যাটর্নি জেনারেল

আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ চেয়েছেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং এর নিবন্ধন বাতিল চেয়ে করা রিটটি সরাসরি খারিজ চাইলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটের পক্ষে শুনানি করার পর অ্যাটর্নি জেনারেল এই রিটটি খারিজ চেয়ে তার বক্তব্য পেশ করেন। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি […]