বগুড়ায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বগুড়ায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা বগুড়া জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নিহতের বাবা সেকেন্দার […]
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নিয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি গত বৃহস্পতিবার রাতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ঢাকা […]
শপথ নিলেন আরো চার উপদেষ্টা

শপথ নিলেন আরো চার উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে শুক্রবার আরো চার উপদেষ্টা যুক্ত হলেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিকেল ৪টার দিকে বঙ্গভবনের দরবার হলে তাদেরকে শপথবাক্য পাঠ করান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতেই নতুন চার উপদেষ্টা শপথ নিলেন। তারা হলেন- অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব […]
দশ দিনের রিমান্ডে সালমান ও আনিসুল

দশ দিনের রিমান্ডে সালমান ও আনিসুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য […]
সময় টিভির মালিকানা নিয়ে শুনানি ২২ আগস্ট

সময় টিভির মালিকানা নিয়ে শুনানি ২২ আগস্ট সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনের ওপর শুনানির জন্য ২২ আগস্ট দিন রেখেছেন হাইকোর্ট। আহমেদ জোবায়েরের আবেদন শুনানির জন্য গ্রহণ করে বুধবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ আগামী ২২ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আদালতে সিটি […]
এস আলমের ৭ ব্যাংকে বিশেষ সুবিধা বন্ধ

এস আলমের ৭ ব্যাংকে বিশেষ সুবিধা বন্ধ আলোচিত শিল্পগ্রুপ এস আলমের প্রভাবে সাতটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে চলতি হিসাব ঋণাত্মক রেখেই বিনা বাধায় লেনদেন করছিল। ‘বিশেষ আনুকূল্যে’ লেনদেনের এই সুযোগ বন্ধ করল কেন্দ্রীয় ব্যাংক। এতদিন এসব ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা দিয়ে যে কোনো পরিমাণের টাকা উত্তোলন করা যেত। সদ্য বিদায়ী গভর্নর আবদুর রউফ তালুকদারের […]
উপসচিব হলেন বঞ্চিত ১১৭ কর্মকর্তা

উপসচিব হলেন বঞ্চিত ১১৭ কর্মকর্তা নির্বাহী বিভাগের প্রশাসনের সিনিয়র সহকারী সচিব মর্যাদার ১১৭ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে উপসচিব করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়, প্রশাসনের ১১৭ কর্মকর্তার পদোন্নতি কার্যকর হবে ২০১০ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের নভেম্বরের মধ্যে বিভিন্ন তারিখে। ভূতাপেক্ষ পদোন্নতি অর্থ হলো, পুরনো কোনো […]
টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেয়া হবে না : গভর্নর

টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেয়া হবে না : গভর্নর দেশের টাকা যারা পাচার করেছেন, তাদের শান্তিতে ঘুমাতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা না গেলেও আইনের ভিত্তিতে দৌড়ের ওপর রাখা হবে। গভর্নরের দায়িত্ব নেয়ার পর বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে […]
প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে বার্তা সংস্থা এএফপি’র বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ প্রকাশ করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় গত মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করে। সরকারের সচিব পদমর্যাদায় শফিকুল […]
হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত : ড. আসিফ

হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত : ড. আসিফ অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, এসব ঘটনার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে […]