বিদিরপুরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল এক মাদ্রাসা শিক্ষার্থীর

বিদিরপুরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল এক মাদ্রাসা শিক্ষার্থীর চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় আবদুল্লাহ আল ওসমান (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওসমান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিল্কি মহল্লার উজ্জল আলীর ছেলে। সে একই এলাকার বিদিরপুর আলোর দিশারী মডেল মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র ছিল। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ […]
দেড়শ কৃষককে সরিষার বীজ ও জৈব সার দিল প্রয়াস

দেড়শ কৃষককে সরিষার বীজ ও জৈব সার দিল প্রয়াস চাঁপাইনবাবগঞ্জে সরিষার বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলার সদর উপজেলার গোবরাতলায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ অফিসে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে এই বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন […]
জলবিদ্যুৎ সম্ভাবনা কাজে লাগাতে দক্ষিণ এশিয়া গ্রিড স্থাপনের আহ্বান : জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা

জলবিদ্যুৎ সম্ভাবনা কাজে লাগাতে দক্ষিণ এশিয়া গ্রিড স্থাপনের আহ্বান : জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেপাল ও ভুটানের উৎপাদিত জলবিদ্যুৎ শেয়ার করার জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড স্থাপনের আহ্বান জানিয়েছেন। বুধবার বাকুতে জলবায়ু সম্মেলনের সাইডলাইনে সোশ্যাল বিজনেস গ্রুপের সাথে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সাথে […]
‘শূন্য কার্বন’-ভিত্তিক জীবনধারা গড়ে তোলার পরামর্শ : জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা

‘শূন্য কার্বন’-ভিত্তিক জীবনধারা গড়ে তোলার পরামর্শ : জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করার জন্য ‘শূন্য বর্জ্য ও শূন্য কার্বন’র ওপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন, যা একটি নতুন পৃথিবী গড়ার লক্ষে তিনটি শূন্যভিত্তিক তার দীর্ঘদিনের স্বপ্ন উপস্থাপন করে। আজারবাইজানের রাজধানী বাকুতে […]
সোনামসজিদে ৭৬৭ কেজি ভারতীয় অলংকার জব্দ : ট্রাকসহ চালক আটক

সোনামসজিদে ৭৬৭ কেজি ভারতীয় অলংকার জব্দ : ট্রাকসহ চালক আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় ভারতীয় ৪৩৭ কেজি রৌপ্য সদৃশ অলংকার ও ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আটক হওয়া ট্রাকচালক জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুস শুকুর (৪০)। ৫৯ […]
গোমস্তাপুরে ব্যস্ত দিন পার করলেন জেলা প্রশাসক

গোমস্তাপুরে ব্যস্ত দিন পার করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যস্ত দিন পার করেছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। মঙ্গলবার গোমস্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। সফরসূচির শুরুতে তিনি গোমস্তাপুর থানা পরিদর্শন করেন। পরে তিনি চৌডালা ইউনিয়নের এলজিইডি প্রকল্পের কাজ, নন্দলালপুর কমিউনিটি ক্লিনিক, পল্লী সঞ্চয় ব্যাংকের কদমতলি গ্রাম উন্নয়ন সমিতি, গোমস্তাপুর ইউনিয়নের উপজেলা কৃষি অফিসের […]
বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২৫০ রোগী

বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২৫০ রোগী চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজে দিনব্যাপী ক্যাম্পে বিনামূল্যে চক্ষু চিকিৎসা গ্রহণ করেন ২৫০ জন রোগী। প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন আদর্শ গ্রুপের চেয়ারম্যান আলহাজ রমজান আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক […]
এবার চরবাগডাঙ্গায় বিএনপির জনসভা

এবার চরবাগডাঙ্গায় বিএনপির জনসভা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সদর আসনের সাবেক এমপি হারুনুর রশীদ জনসভা অব্যাহত রেখেছেন। জাতীয় নির্বাচন ও সংস্কারের রোডম্যাপের দাবিতে ইউনিয়ন বিএনপির আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান […]
বাবুডাইংয়ে মাদকের ব্যবহার বন্ধে কমিউনিটি সংলাপ

বাবুডাইংয়ে মাদকের ব্যবহার বন্ধে কমিউনিটি সংলাপ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং ফিল্টিপাড়ায় আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে ফিল্টিপাড়া ও আশপাশের আদিবাসী পল্লীতে মাদকের উৎপাদন বন্ধ ও মাদকাসক্তি বন্ধে করণীয় বিষয়ে আলোচনা হয়। সোমবার বিকেলে অনুষ্ঠিত সংলাপে অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ক-সার্কেল (অতিরিক্ত দায়িত্ব খ-সার্কেল) মো. ইলিয়াস হোসেন তালুকদার, […]
চাঁপাইনবাবগঞ্জে সক্ষমতা বৃদ্ধি ও মানোন্নয়নে গ্রামপুলিশদের প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে সক্ষমতা বৃদ্ধি ও মানোন্নয়নে গ্রামপুলিশদের প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ কোর্সে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সদর উপজেলা নির্বাহী […]