বন্যাদুর্গতের জন্য বাবুডাইং আলোর পাঠশালার সহায়তা

বন্যাদুর্গতের জন্য বাবুডাইং আলোর পাঠশালার সহায়তা দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীরা। গত মঙ্গলবার ও বুধবার দুই দিনে বানভাসি মানুষদের জন্য ১৩ হাজার ৮০ টাকা উত্তোলন করেছেন তারা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে অবস্থিত বিদ্যালয়টির শিক্ষাক-শিক্ষার্থীদের টাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক এবং শিক্ষার্থীরা। […]
পদ্মায় ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি ৭ সেন্টিমিটার ভাঙনে অনেকেই সরিয়ে নিচ্ছে ঘরবাড়ি

পদ্মায় ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি ৭ সেন্টিমিটার ভাঙনে অনেকেই সরিয়ে নিচ্ছে ঘরবাড়ি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোয় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে ৭ সেন্টিমিটার। অন্যদিকে মহানন্দায় পানি বেড়েছে ৫ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীতে বেড়েছে […]
রেডিও মহানন্দার শ্রোতা ক্লাব পরিদর্শন এনামুল হকের

রেডিও মহানন্দার শ্রোতা ক্লাব পরিদর্শন এনামুল হকের চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতা ক্লাব পরিদর্শন করেছেন বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের সোশ্যাল সেফগার্ড কনসালটেন্ট মুহাম্মদ এনামুল হক। মঙ্গলবার সকালে নাচোল উপজেলার ফতেপুরে শ্রোতা ক্লাব পরিদর্শন করেন তিনি। এসময় তিনি শ্রোতা ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক […]
গণমাধ্যমে হামলার প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন

গণমাধ্যমে হামলার প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন গণমাধ্যমের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্রসমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে ভাঙচুর […]
ফারাক্কার ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত : আতঙ্কিত না হওয়ার পরামর্শ

ফারাক্কার ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত আতঙ্কিত না হওয়ার পরামর্শ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে সবকটি গেট খোলা হলেও চাঁপাইনবাবগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা নদীর পানি সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত সেভাবে বাড়েনি। পদ্মা নদীর […]
নেপালে কমিউনিটি রেডিওর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে

নেপালে কমিউনিটি রেডিওর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে নেপালে ৫ দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা (টিওটি) শুরু হয়েছে। এতে বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৫টি দেশের কমিউনিটি রেডিও’র প্রতিনিধিগণ অংশ নিয়েছেন। সোমবার সকালে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে ময় মনোর বুটিক হোটেলে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কর্মশালার কো-ফ্যাসিলেটেটর সুমন বাসনেট ও ওয়াং ইন্জ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন সিঙ্গাপুরের […]
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত বিশ্বশান্তি কামনার মধ্যদিয়ে সোমবার চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি। সকালে জেলাশহরের শিবতলা চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র […]
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াল চাঁপাইনবাবগঞ্জ চেম্বার

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াল চাঁপাইনবাবগঞ্জ চেম্বার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দেশের বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ শুরু করেছে। সোমবার বিকেলে জেলাশহরের পুরাতন বাজারে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে সকল শ্রেণী-পেশার ব্যবসায়ীদের নিয়ে বন্যাদুর্গতদের সাহায্যর্থে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেম্বারের পরিচালকসহ জেলার সকল ধরনের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। […]
সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে : শুভেচ্ছা বিনিময়কালে ড. ইউনূস

সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে : শুভেচ্ছা বিনিময়কালে ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সমগ্র বাংলাদেশ একটা পরিবারের মতো উল্লেখ করে বলেছেন, ‘যেখানে সরকারের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষা দেওয়া।’ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। জন্মাষ্টমী […]
জামায়াতকে নিষিদ্ধ : দ্রুততম সময়ের মধ্যে বাতিল হতে পারে সিদ্ধান্ত

জামায়াতকে নিষিদ্ধ দ্রুততম সময়ের মধ্যে বাতিল হতে পারে সিদ্ধান্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুততম সময়ের মধ্যে বাতিল হতে পারে বলে জানিয়েছেন দলটির পক্ষে আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ ব্রিফিংয়ে সোমবার এ কথা জানিয়ে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে […]