মোহামেডানের বিপক্ষে মারুফার হ্যাটট্রিক

মোহামেডানের বিপক্ষে মারুফার হ্যাটট্রিক মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের মৌসুমে প্রথম হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) পেসার মারুফা আক্তার। গতকাল রোববার লিগের চতুর্থ রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পরপর তিন বলে ফেরান সাবেকুন নাহার, ইয়াসমিন বৈশাখি ও ফারিহা তৃষ্ণাকে। ম্যাচ ১০ ওভারে ৩৫ রান সর্বমোট ৪ উইকেট নেন মারুফা। মারুফার এমন […]
ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়, নায়ক চেইস

ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়, নায়ক চেইস বিস্ফোরক ও আগ্রাসী এক দল ব্যাটসম্যানে ঠাসা, পেশির জোরে যারা তা-ব চালান। সেই দলেই একটু ব্যতিক্রম রোস্টন চেইস। উত্তাল সমুদ্রে মিশে যাওয়া নিস্তরঙ্গ এক নদী যেন তিনি। তবে চেইসও যে নিজের মতো করে ঝড় তুলতে জানেন, সেটিই দেখালেন এবার। ব্যাট হাতে তিনি উপহার দিলেন দারুণ এক ইনিংস, বল হাতেও […]
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত আফ্রিদি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। এর আগে ক্রিস গেইল, যুবরাজ সিং ও উসাইন বোল্ট শুভেচ্ছাদূত হয়েছিলেন। এবার সেই তালিকায় যোগ হলেন আফ্রিদি। শুক্রবার শুভেচ্ছাদূত হিসেবে আফ্রিদির নাম ঘোষণা করেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শুভেচ্ছাদূত হয়ে বেশ উচ্ছ্বসিত আফ্রিদি। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এমন একটা ইভেন্ট […]
আগামী আইপিএলেও ধোনিকে চায় চেন্নাই

আগামী আইপিএলেও ধোনিকে চায় চেন্নাই মাহেন্দ্র সিং ধোনি সিদ্ধান্ত জানাবেন তার সময় হলেই। সেই সময়ের অপেক্ষায় আছে ভক্ত-সমর্থকদের মতো তার দল চেন্নাই সুপার কিংসও। তবে নিজেদের চাওয়াটুকুও জানিয়ে রাখলেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান। আগামী আইপিএলেও ধোনিকে পেতে তারা খুবই আগ্রহী। গত কয়েক মৌসুম ধরেই আইপিএলের আগে-পরে বা টুর্নামেন্ট চলার সময় যে প্রশ্নটি নিয়মিত গেছে, […]
দারুণ বোলিংয়ে জয় পেল উইন্ডিজ

দারুণ বোলিংয়ে জয় পেল উইন্ডিজ প্রথম ১০ ওভারে ক্যারিবিয়ান সাগরে যেন সুনামি বয়ে গেল। পরের ১০ ওভারে সাগর শান্ত। তবে শুরুর ওই সুনামিতেই একরকম ভেসে গেল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের আগে প্রস্তুতি সিরিজের প্রথমটিতে ব্র্যান্ডন কিংয়ের ঝড়ো ইনিংসের পর বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে জয়ে শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকাকে ২৮ […]
ফিক্সিং সন্দেহে গ্রেপ্তার মালিক

ফিক্সিং সন্দেহে গ্রেপ্তার মালিক আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল)। আইকন প্লেয়ার হিসেবে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল ডাম্বুলা থান্ডার্স। তবে ফিক্সিং সন্দেহে গ্রেপ্তার হয়েছেন ফ্যাঞ্চাইজিটির মালিক তামিম রহমান। তাই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দুর্নীতির সন্দেহে তামিমকে গ্রেপ্তার […]
প্রস্তাব পেলেও ভারতের কোচ হতে আগ্রহী নন পন্টিং

প্রস্তাব পেলেও ভারতের কোচ হতে আগ্রহী নন পন্টিং ভারতের কোচের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে রিকি পন্টিংয়ের সঙ্গে। তবে নতুন এই অধ্যায় শুরু করতে খুব একটা উৎসাহী নন তিনি। জাতীয় দলকে কোচিং করানোর ইচ্ছে অবশ্য আছে সাবেক এই অস্ট্রেলিয়ান অধিনায়কের। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিংয়ে নানা চুক্তি ও অন্যান্য ব্যস্ততা মিলিয়ে আপাতত ভারতের কোচ হওয়ার […]
উইন্ডিজের নেতৃত্ব পেলেন কিং

উইন্ডিজের নেতৃত্ব পেলেন কিং মূলত বিশ্বকাপের প্রস্তুতির জন্য সিরিজটির আয়োজন। কিন্তু বিশ্বকাপ স্কোয়াডের প্রায় অর্ধেক ক্রিকেটারই নেই এখানে। আইপিএলে ব্যস্ত থাকায় কিংবা ফেরার পর বিশ্রাম পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে থাকছেন না ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল ও সহ-অধিনায়ক আলজারি জোসেফসহ সাত ক্রিকেটার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিতে তাই দলকে নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন কিং। সম্প্রতি নেপালে […]
ছক্কার রেকর্ড গড়লেন আভিষেক

ছক্কার রেকর্ড গড়লেন আভিষেক আভিষেক শার্মা ব্যাট হাতে ক্রিজে যাওয়া মানেই এখন ঝড়ো ব্যাটিং আর ছক্কার মেলা। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচেও তেমন তা-ব চালালেন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ব্যাটসম্যান। এই ইনিংসের পথে দারুণ এক কীর্তিও গড়লেন তিনি। ছক্কার একটি রেকর্ডে ছাড়িয়ে গেলেন ভিরাট কোহলিকে। আইপিএলের এক আসরে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন আভিষেকের। […]
পাপুয়া নিউ গিনির ‘বিশেষজ্ঞ কোচ’ হলেন সিমন্স

পাপুয়া নিউ গিনির ‘বিশেষজ্ঞ কোচ’ হলেন সিমন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচিং প্যানেলে শক্তি বাড়াল পাপুয়া নিউ গিনি। টুর্নামেন্টে বিশেষায়িত পদে দেশটির হয়ে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ ফিল সিমন্স। সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট পাপুয়া নিউ গিনি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে স্থানীয় কন্ডিশন সম্পর্কে সিমন্সের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে তাকে নিয়োগ দেওয়া […]