রবিবার, ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলহজ, ১৪৪৭ হিজরি

সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরোতে গোলের রেকর্ড ইয়ামালের

সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরোতে গোলের রেকর্ড ইয়ামালের ইউরো চ্যাম্পিয়নশীপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের কৃতিত্ব অর্জন করেছেন স্পেনের লামিন ইয়ামাল। ১৬ বছর ৩৬২ দিন বয়সে মিউনিখে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে গোল করে ইয়ামাল এই রেকর্ড গড়েন। বার্সেলোনার এই উইঙ্গার ২৫ মিটার দূর থেকে দারুন এক কার্লিং শটে বল জালে জড়ালে ১-১’এ সমতায় ফিরে স্পেন। […]

ইয়ামালের রেকর্ডের ম্যাচে ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

ইয়ামালের রেকর্ডের ম্যাচে ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন টুর্নামেন্ট ফেবারিট ফ্রান্সকে ২-১ গোলে পরাজিত করে ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করেছে উড়তে থাকা স্পেন। ১৬ বছর বয়সী স্প্যানিশ তরুণ লামিন ইয়ামাল ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েছেন। মিউনিখে সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পের ক্রস থেকে ৯ মিনিটে রানডাল কোলা মুয়ানির হেডে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। […]

কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা

কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজের গোলে সেমিফাইনালে কানাডাকে ২-১ ব্যবধানে পরাজিত করে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা তৃতীয় বড় আসরের শিরোপা জয়ে আগামী রোববার মিয়ামিতে ফাইনালে মাঠে নামবে বিশ^ চ্যাম্পিয়নরা। ১৫-বারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গতকাল মেটলাইফ স্টেডিয়ামে সাড়ে ৮২ হাজার সমর্থকের সামনে টুর্ণামেন্টের সেরা পারফরমেন্স […]

ভেহর্স্ট প্রতিপক্ষের জন্য ‘দুঃস্বপ্ন’

ভেহর্স্ট প্রতিপক্ষের জন্য ‘দুঃস্বপ্ন’ কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালের পর রেগে গিয়ে ভঠ ভেহর্স্টকে ‘গর্দভ’ বলেছিলেন লিওনেল মেসি। তবে নেদারল্যান্ডসের হয়ে তিনি নিয়মিতই রাখছেন নিজের করিৎকর্মা চরিত্রের ছাপ। সতীর্থরা মনে করেন, প্রতিপক্ষের ডি-বক্সে আতঙ্কের নাম ভেহর্স্ট। চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের কোডি হাকপো, মেমফিস ডিপাই, শাভি সিমন্সদের নিয়ে গড়া আক্রমণভাগে শুরু থেকে খেলার সুযোগ পান না ভেহর্স্ট। তবে বদলি […]

অবসরে যাচ্ছেন জন সিনা

অবসরে যাচ্ছেন জন সিনা রেসলিং দুনিয়া থেকে অবসর নিচ্ছেন জন সিনা। ২০২৫ সালটাই হতে যাচ্ছে এই কিংবদন্তীর শেষ বছর। কানাডায় ডব্লিউডব্লিউই মানি ইন দ্য ব্যাঙ্ক অনুষ্ঠানে গিয়ে অবসরের কথা জানান এই রেসলার। রিংয়ে প্রবেশের সময় জন সিনা একটি তোয়ালে তুলে ধরেন – যেখানে লেখা, ‘এবার শেষ সময়’। তার টিশার্টেও লেখা ছিল, জন সিনার ফেয়ারওয়েল ট্যুর […]

ফুটবলের ট্র্যাজেডি লিখল ইউরো

ফুটবলের ট্র্যাজেডি লিখল ইউরো ‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও। / তারি রথ নিত্যই উধাও / জাগাইছে অন্তরীক্ষে হূদয়স্পন্দন, / চক্রে-পিষ্ট আঁধারের বক্ষ-ফাটা তারার ক্রন্দন।’ রবীন্দ্রনাথ ঠাকুরের অমোঘ এই বাণীর সুর ধরে ফুটবলে রচিত হলো এক ট্র্যাজেডি। সেই ট্র্যাজেডিতে নায়ক কিংবা মহানায়ক যাই বলা হোক, তাদের হৃদয়ের রক্তক্ষরণ বর্ণিত হয়েছে ইউরো-২০২৪। ফুটবলের এই রণক্ষেত্রকে ভক্তরা […]

তুর্কিদের স্বপ্নভঙ্গ, সেমিতে ডাচরা

তুর্কিদের স্বপ্নভঙ্গ, সেমিতে ডাচরা তুরস্ককে হারিয়ে সেমি ফাইনালে উঠে গেল নেদারল্যান্ড। প্রথমে পিছিয়ে পড়েও ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে তুর্কিদের সেমির স্বপ্ন ভেঙে দেয় ডাচরা। ২-১ গোলে জিতে দুই দশক পর সেমিতে পা রাখে রোনাল্ড কোমানের শিষ্যরা। শনিবার রাতে বার্লিনের অলিম্পিয়াস্তাদিওনে প্রথমার্ধে সামিত আকায়দিনের গোলে এগিয়ে যায় তুরস্ক। ৩৫ তম মিনিটে আর্দা গোলেরের নিখুঁত […]

কোপা আমেরিকা : সেমিফাইনালে কে কার মুখোমুখি?

কোপা আমেরিকা সেমিফাইনালে কে কার মুখোমুখি? ব্রাজিল-উরুগুয়ের ম্যাচ দিয়ে শেষ হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। ওই ম্যাচটা টাইব্রেকারে জিতে সেমিফাইনালের টিকিট কেটেছে টুর্নামেন্টের ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। তাদের আগে ভোর ৪টায় হওয়া ম্যাচে কলম্বিয়া পানামাকে গোলের মালা পরিয়েছে। হামেস রদ্রিগেসরা জিতেছে ৫-০ গোলে। ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার প্রতিপক্ষ এখন উরুগুয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য সবার আগে […]

ব্রাজিলকে উড়িয়ে সেমিতে উরুগুয়ে

ব্রাজিলকে উড়িয়ে সেমিতে উরুগুয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নির্ধারিত সময়ে উরুগুয়েকে গোল শূন্য ব্যবধানে আটকে রাখতে পারলেও টাইব্রেকার ভাগ্যে আর পেরে উঠেনি। পেনাল্টি শুটআউটে তাদের ৪-২ গোলে হারিয়ে সেমিতে নাম লিখিয়েছে উরুগুয়ে। আর ব্রাজিলকে শেষ আটেই […]

বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণে উন্মুখ ভেনেজুয়েলা

বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণে উন্মুখ ভেনেজুয়েলা পিছিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর সমতা ফিরিয়ে ম্যাচ টাইব্রেকারে নিলেও শেষরক্ষা হয়নি ভেনেজুয়েলার। পেনাল্টিতে তাদের ব্যর্থতা ও গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপুর বীরত্বে ইতিহাস গড়ে কানাডা। নিজেদের প্রথম আসরে খেলতে নেমে জায়গা করে নেয় সেমি-ফাইনালে। তাদের মতোই একটা প্রথমে চোখ ভেনেজুয়েলার, খেলতে চায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। লাতিন আমেরিকার ১০ দেশের মধ্যে […]