বড়ো ব্যবধানে জয় পেলো মায়ামি

বড়ো ব্যবধানে জয় পেলো মায়ামি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এতে টানা তিন হারের পর জয়ে ফিরেছে এমএলএসের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মায়ামির হয়ে সর্বশেষ গোলটি করেছেন মেসি। রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে আক্রমণভাগে আক্ষরিক অর্থেই ঝড় তোলে মায়ামি। নবম মিনিটে ফাফা পিকল্ট […]
ইতিহাস গড়ে জয় ছিনিয়ে নিলো বোর্নমাউথ

ইতিহাস গড়ে জয় ছিনিয়ে নিলো বোর্নমাউথ ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের শেষের দিনগুলোও ভালো যাচ্ছে না আর্সেনালের। গত শনিবার রাতে গানারদের ঘরের মাঠ থেকেও জয় ছিনিয়ে নিয়েছে এএফসি বোর্নমাউথ। ইতিহাসে এই প্রথম আর্সেনালের মাঠে জয় পেল বোর্নমাউথ। এমিরেটস স্টেডিয়ামে শুরুতে গোল করেছিল আর্সেনালই। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাকে ২-১ ব্যবধানের জয় পায় বোর্নমাউথ। ৩৪ মিনিটে ডেকলান […]
ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন রাবাদা

ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন রাবাদা গত ৩ এপ্রিল হঠাৎ আইপিএলের দল গুজরাট টাইটান্স ছেড়ে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফেরত যান কাগিসো রাবাদা। তখন তার দল জানিয়েছিল, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন এই তারকা পেসার। অবশেষে সামনে এলো চমকে যাওয়ার মতো এক খবর। রাবাদা নিজেই জানালেন, রিক্রিয়েশনাল ড্রাগ বা নেশা করার জন্য মাদক নিয়ে সাময়িক নিষিদ্ধ […]
২৬’এর এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট

২৬’এর এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট যথারীতি ২০২৬ সালের এশিয়ান গেমসেও জায়গা করে নিয়েছে ক্রিকেট ইভেন্ট। জাপানের আয়চি-নাগোয়া অঞ্চলে ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই গেমসে ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। আয়চি প্রিফেকচারে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি। নাগোয়া সিটি হলের ৪১তম (আইনগক) বোর্ড সভায় […]
সাকিবকে পেছনে ফেললেন মিরাজ

সাকিবকে পেছনে ফেললেন মিরাজ বাংলাদেশের দ্রুততম ক্রিকেটার হিসেবে টেস্টে ব্যাট হাতে দুই হাজার রান ও বল হাতে দুইশত উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করেছেন মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরি হাঁকিয়ে এই রেকর্ড গড়ার পথে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন মিরাজ; বিশ^ ক্রিকেটে মিরাজের উপরে আছেন চার জন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাইজুল ইসলামের […]
মিরাজের অলরাউন্ডিং নৈপুণ্যে টাইগারদের ইনিংস ব্যবধানে জয়

মিরাজের অলরাউন্ডিং নৈপুণ্যে টাইগারদের ইনিংস ব্যবধানে জয় সিলেটে প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। যে হার নিয়ে হয়েছে প্রবল সমালোচনা। তবে দ্বিতীয় টেস্টেই স্বরূপে ফিরেছে টাইগাররা। জিম্বাবুয়ের কাছে সাড়ে ছয় বছর পর টেস্ট হারের প্রতিশোধ তারা নিয়েছে এবার ইনিংস ব্যবধানে জিতে। চট্টগ্রাম টেস্টে সফরকারী দলকে তিনদিনেই এক ইনিংস এবং […]
লিড নিয়েও অস্বস্তিতে দিন শেষ করলো টাইগাররা

লিড নিয়েও অস্বস্তিতে দিন শেষ করলো টাইগাররা চট্টগ্রাম টেস্টে ৩ উইকেটে ২০৫ রান নিয়ে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। বড় লিডের স্বপ্ন ছিল স্বাগতিকদের। কিন্তু শেষ সেশনে এসে ব্যাটিং ধসের মুখে পড়তে হলো নাজমুল হোসেন শান্তর দলকে। এই সেশনে ৩০ ওভারে মাত্র ৮৬ রান তুলতে গিয়ে ৪টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২৫৯ থেকে ২৭৯-এই ২০ রানের […]
বাংলাদেশের সামনে খড়কুটার মতো উড়ে গেলো শ্রীলঙ্কা

বাংলাদেশের সামনে খড়কুটার মতো উড়ে গেলো শ্রীলঙ্কা বোলাররাই অর্ধেক দায়িত্ব সেরে রেখেছিলেন। এরপর ব্যাট হাতে রীতিমত দাপট দেখালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা যুবদলকে তাদের ঘরের মাঠ কলম্বোয় ৯ উইকেট আর ৯৩ বল হাতে রেখে হারালো বাংলাদেশ। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। প্রথম ম্যাচে লঙ্কানরা জিতেছিল ৯৩ রানে। দ্বিতীয় ম্যাচে বিশাল জয়ে যেন প্রতিশোধ […]
সাগরিকায় শেষ বিকেলে তাইজুলের দাপট

সাগরিকায় শেষ বিকেলে তাইজুলের দাপট চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে ২ উইকেটের পতনের পর দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে। তবে তৃতীয় ও শেষ সেশনে বাংলাদেশ শিকার করেছে আরও ৭টি উইকেট, যার মধ্যে ৪ উইকেট একাই পেয়েছেন ফাইফারের স্বাদ পাওয়া তাইজুল। সাগরিকায় টস জিতে ব্যাট করতে নেমে প্রথম […]
চ্যাম্পিয়নের মুকুট পড়লো বার্সেলোনা

চ্যাম্পিয়নের মুকুট পড়লো বার্সেলোনা ‘ইউরোপের সব ক্লাবের আতঙ্ক হলো রিয়াল মাদ্রিদ, আর রিয়ালের আতঙ্কা বার্সেলোনা’- ২০২২ সালে এই কথাটি বলেছিলেন ফ্রান্সের সাবেক ফুটবলার কোচ ও ধারাভাষ্যকার থিয়েরে হেনরি। সেই জুজুর ভয় ৩ বছরেও কাটিয়ে উঠতে পারলো না রিয়াল। গত শনিবার রাতে স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনালে অতিরিক্ত সময়ে গিয়ে বার্সেলোনার কাছে হেরে গেছে রিয়াল। কার্লো […]