রবিবার, ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

নেশন্স লিগে ইংল্যান্ড দল থেকে বাদ পড়লো তিন তারকা

নেশন্স লিগে ইংল্যান্ড দল থেকে বাদ পড়লো তিন তারকা আসন্ন নেশন্স লীগকে সামনে রেখে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন ফিল ফোডেন, কোল পালমার ও অলি ওয়াটকিন্স। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে। অন্তবর্তীকালীন কোচ লি কার্সলির অধীনে ইংল্যান্ড প্রথমবারের মত মাঠে নামতে যাচ্ছে। আগামী শনিবার নেশন্স লিগের লিগ বি’তে ডাবলিনে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে থ্রি […]

এবার সৌদি লিগে যোগ দিলেন চেলসি তারকা গ্যাব্রিয়েল

এবার সৌদি লিগে যোগ দিলেন চেলসি তারকা গ্যাব্রিয়েল সান্তোস থেকে এক বছর আগে চেলসিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান টিনএজার এ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। কিন্তু বছর না ঘুরতেই ২৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সৌদি পেশাদার ক্লাব আল নাসরেতে পাড়ি জমিয়েছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। ১৭ মিলিয়ন ডলারে স্ট্যামফোর্ড ব্রীজে যোগ দেবার পর এক বছরে একটি ম্যাচও খেলেননি গ্যাব্রিয়েল। […]

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তারিখ ঘোষণা করলো আইসিসি

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তারিখ ঘোষণা করলো আইসিসি ২০২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ থেকে ১৫ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের মধ্যে। বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই চূড়ান্ত টেস্টটি হল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই বছরের তীব্র প্রতিযোগিতার সমাপ্তি। যেখানে ফাইনালিস্ট কোন ২ দল হবে তা […]

হোয়াইটওয়াশ হয়ে কাঠগড়ায় পাকিস্তানের ক্রিকেট দল

হোয়াইটওয়াশ হয়ে কাঠগড়ায় পাকিস্তানের ক্রিকেট দল ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়ে কাঠগড়ায় পাকিস্তানের ক্রিকেট দল। সংবাদ সম্মেলনে অধিনায়ক শান মাসুদ নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করলেন অকপটে। সেই সাথে ব্যর্থতার কারণ হিসেবে দুষলেন পরিকল্পনা ও খেলোয়াড়দের মানসিক বা শারীরিক ফিটনেসকে। দুই টেস্টেই ভালো শুরু করে তা দীর্ঘ সময় ধরে রাখতে পারেনি পাকিস্তান। খেলোয়াড়দের মানসিক […]

আইসিসি’র টেস্ট র‌্যাংকিংয়ে সেরা ১৫তে লিটন

আইসিসি’র টেস্ট র‌্যাংকিংয়ে সেরা ১৫তে লিটন পাকিস্তানে টেস্ট সিরিজের পারফরম্যান্সে বদল এসেছে দেশের ক্রিকেটারদের র‌্যাংকিং অবস্থানে। ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন লিটন কুমার দাস। ১২ ধাপ এগিয়ে লিটন এখন সেরা ১৫তে। উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। তবে নিচে নেমে যেতে হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুমিনুল হককে। আইসিসির প্রকাশিত সবশেষ টেস্ট ব্যাটিং […]

অবসরের ঘোষণা দিলেন সুয়ারেজ

অবসরের ঘোষণা দিলেন সুয়ারেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উরুগুইয়ান আইকন লুইস সুয়ারেজ। আগামী শুক্রবার মন্টিভিডিওতে প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি হতে যাচ্ছে সুয়ারেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ। এ প্রসঙ্গে ৩৭ বছর বয়সী সুয়ারেজ সংবাদ সম্মেলনে আবেগজড়িত কন্ঠে বলেছেন, ‘শুক্রবারই দেশের হয়ে আমি শেষ ম্যাচ খেলতে যাচ্ছি। এই ধরনের সিদ্ধান্ত নেয়া কখনই সহজ […]

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে সফরকারী বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম টেস্ট ১০ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল টাইগাররা। ফলে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। এই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ল নাজমুল হোসেন […]

দেড়শ বছরের রেকর্ড ভাঙলেন ফারহান

দেড়শ বছরের রেকর্ড ভাঙলেন ফারহান বয়স মাত্র ১৬। অথচ এই বয়সেই বল হাতে রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছেন ইংল্যান্ডের ফারহান আহমেদ। এবার দারুণ এক কীর্তি গড়লেন ফারহান। ভেঙে দিলেন দেড়শ বছরের পুরোনো এক রেকর্ড। সবচেয়ে কম বয়সে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ উইকেট নেওয়ার রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন উইলিয়াম গিলবার্ট গ্রেসকে (ডব্লিউ জি গ্রেস)। […]

লডর্সে ইংল্যান্ডের কাছে শ্রীলংকার পরাজয়

লডর্সে ইংল্যান্ডের কাছে শ্রীলংকার পরাজয় লর্ডসেও হার শ্রীলঙ্কার। পরপর দু’টি টেস্টে হেরে তিন ম্যাচের সিরিজ হেরে গেলেন ধনঞ্জয় ডি’সিলভারা। ইংরেজ পেসারদের গতি এবং সুইং সামলাতে ব্যর্থ তাঁরা। প্রথম টেস্টের মতো আবারও ব্যাটে, বলে ইংল্যান্ডের বিরুদ্ধে হার বাঁচাতে ব্যর্থ শ্রীলঙ্কা। চার দিনেই ১৯০ রানে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। লর্ডস টেস্টে দুই ইনিংসেই শতরান করেন জো রুট। […]

বল হাতে নতুন ইতিহাস রচনা করলেন হাসান

বল হাতে নতুন ইতিহাস রচনা করলেন হাসান রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে পেসারদের নৈপুণ্যে পাকিস্তানকে অলআউট করেছে বাংলাদেশ। পাঁচ উইকেট শিকার করে যার নেতৃত্ব দিয়েছেন মাত্রই নিজের তৃতীয় টেস্ট খেলতে নামা হাসান মাহমুদ। চার উইকেট শিকার করেছেন আরেক তরুণ পেসার নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। তিন টাইগার পেসার শিকার করেছেন […]