ভোলাহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন

ভোলাহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় ভোলাহাট মেডিকেল মোড়ে উপজেলা জামায়াতের কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলীকে সভাপতি ও আলী হায়দারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের […]
ভোলাহাটে বিএনপির রাষ্ট্র সংস্কার বিষয়ে আলোচনা

ভোলাহাটে বিএনপির রাষ্ট্র সংস্কার বিষয়ে আলোচনা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উপজেলা শাখার আয়োজনে দলটির ৩১ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মেডিকেল মোড়ে ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রহমত আলী। প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি […]
ভোলাহাট বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন : জর্জ সভাপতি কাদের সম্পাদক

ভোলাহাট বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন : জর্জ সভাপতি কাদের সম্পাদক দীর্ঘ ১৬ বছর পর চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা বিএনপির ত্রিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোহা. ইয়াজদানী রাজী জর্জ সভাপতি এবং মোহা. আব্দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার বেলা ৩টার দিকে ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াজদানী […]
ভোলাহাটে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

ভোলাহাটে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু অবশেষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বহুল প্রত্যাশিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ইমামনগরে ভোলাহাট কলেজে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভোলাহাট উপজেলা নির্বাচন অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। উপজেলা নির্বাহী অফিসার […]
এই বছর ১১৩ আসামিসহ ৫২ কোটি টাকার মাদক আটক করা হয়েছে : ভোলাহাটে লে. কর্নেল গোলাম কিবরিয়া

এই বছর ১১৩ আসামিসহ ৫২ কোটি টাকার মাদক আটক করা হয়েছে : ভোলাহাটে লে. কর্নেল গোলাম কিবরিয়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘মাদকসেবী ও মাদক ব্যবসায়ী প্রতিরোধে মাদকবিরোধী সভা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কিবরিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নে যে […]
ভোলাহাটে বিএনপির সমাবেশ

ভোলাহাটে বিএনপির সমাবেশ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সমাবেশ ও র্যালি করেছে বিএনপি। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহা. আব্দুস সোবহান মাস্টার। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইয়াজদানী আলিম আল রাজী জর্জ। প্রধান […]
ভোলাহাটে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ভোলাহাটে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। রবিবার বিকেলে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে এ উপলক্ষে জনসভার আয়োজন করে উপজেলা যুবদল। জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক সাবেক এমপি আলহাজ […]
ভোলাহাটে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ২ ভাই নিহত

ভোলাহাটে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ২ ভাই নিহত চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের খাপানির বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর কামারপাড়া গ্রামের হবিবুর রহমান হবু শিল্পীর ছেলে ইয়াকুব আলী (২২) ও তার ভাই […]
ভোলাহাটে আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর নামে চাঁদাবাজী ও হত্যা চেষ্টার মামলা

ভোলাহাটে আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর নামে চাঁদাবাজী ও হত্যা চেষ্টার মামলা চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নামে একটি মামলা হয়েছে। উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশীদ বাদী হয়ে গত বৃহস্পতিবার ভোলাহাট থানায় চাঁদাবাজী ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলাটি করেন। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে […]
ভোলাহাটে পিতা-পুত্রের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

ভোলাহাটে পিতা-পুত্রের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পিতা-পুত্রের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেছে সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন (৬৫) নামে এক ব্যক্তির। নিহত ব্যক্তি ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের মৃত্য সামমোহাম্মদ সামার ছেলে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ভোলাহাট থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইকবাল পাশা ও স্থানীয় […]