শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চরঅনুপনগরে বাল্যবিয়ে ইভটিজিং যৌতুক মাদক প্রতিরোধে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নে বাল্যবিয়ে, যৌতুক ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চরঅনুপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আব্দুল বাদী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- কাজী মো. মোজাম্মেল হক, মাওলানা মো. আব্দুর রাজ্জাক, চর অনুপনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো. মাহতাব উদ্দিন, ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালেকসহ অন্যরা। এসময় সদর উপজেলা তথ্য কর্মকর্তা মোসা. আছিয়া খাতুনসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, দুর্নীতি, আত্মহত্যা বন্ধ এবং সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। এইসব অপরাধ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *