শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে শিশু কল্যাণ সমস্যা চিহ্নিতকরণ বিষয়ক সভা


চাঁপাইনবাবগঞ্জে সমমনা অংশীজনদের সাথে শিশু কল্যাণ সমস্যা চিহ্নিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ এরিয়া এই সভার আয়োজন করে।
শিশু কল্যাণ সমস্যা চিহ্নিতকরণ বিষয়ে আলোচনা করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল।
ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন লাইভলীহুডস প্রোগ্রামের টেকনিক্যাল স্পেশালিস্ট ইফতেখার উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম অফিসার শ্যামল কস্তা, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারি পরিচালক ফারুক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ ইমাম সমিতির সভাপতি আব্দুর রহিমসহ বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও নেতৃস্থানীয় ব্যক্তি।
শিশু কল্যাণে সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সমাধানে কি কি কার্যক্রম নেয়া যেতে পারে, কোন কোন বেসরকারি প্রতিষ্ঠান শিশুদের উন্নয়নের লক্ষে কাজ করছে তাদের সাথে সমন্বয় রেখে কার্যক্রম শুরু করাই এই প্রকল্পের উদ্দেশ্য বলে সভায় জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *