শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন : সভাপতি মনিষা সম্পাদক রেজা

চাঁপাইনবাবগঞ্জ জেলার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন জেলা মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র নতুন আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ২০২৪-২৫ বর্ষের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মনিষা জামান মিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আশিক রেজা।
মনিষা জামান মিম কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের এবং আশিক রেজা রাজশাহী মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটের মেধাবী শিক্ষার্থী। কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আতকিয়া মাইশা (ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ) মো. জহির রায়হান (কুষ্টিয়া মেডিকেল কলেজ) নূর নাজমুস সাকিব (রংপুর মেডিকেল কলেজ) আশিকুর রহমান হামিম (পাবনা মেডিকেল কলেজ)।
যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মো. আসাদুল্লাহ (এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ) মেহমুদ হাসান (পাবনা মেডিকেল কলেজ) মো. আরাফাত (এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ) রুবায়েত তাসনিম ঐশি (ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ)। সাংগঠনিক হয়েছেন, মাহফুজুল ইসলাম (রাজশাহী মেডিকেল কলেজ), শাহনিদ আহমেদ (খুলনা মেডিকেল কলেজ), আসিফ মাহমুদ (এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ) ও ফাহিম খান (বারিন্দ মেডিকেল কলেজ)।
শুক্রবার আগের কমিটির সভাপতি নাজমুল হক নাসিম এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ সিয়াম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটিকে স্বাগত জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ডা. সাইফ জামান আনন্দ ২০১৭ সালে প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পর বিভিন্ন মেয়াদে আরো তিনটি পূর্ণাঙ্গ কমিটি সফলভাবে সংগঠনটির দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
নতুন কমিটিতে কি কি বিষয় অগ্রাধিকার দেয়া হয়েছে এ বিষয়ে সাবেক নেতা ডা. সাইফ জামান আনন্দ জানান, রাজশাহীর সরকারি, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটসমূহে চাঁপাইনবাবগঞ্জ জেলার অতি বৃহৎ অংশটি পড়াশোনা করে। স্বাভাবিকভাবেই একাধিক গুরুত্বপূর্ণ পদে তাই রাজশাহীস্থ মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো অগ্রাধিকার পেয়েছে।
এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ অন্যান্য প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিক্ষার্থীরাও যাতে সংগঠনের সাথে সংযুক্ত থেকে নিজেদের বন্ধনকে গতিশীল ও বহুমুখী করতে পারেন সেজন্য তাদেরকেও সুযোগ দেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের সকল কার্যক্রম নতুন মাত্রায় এগিয়ে যাবে এই শুভকামনা জানিয়েছেন তরুণ চিকিৎসকবৃন্দ ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *