শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

পাথিরানাকে নিয়ে আশাবাদী শ্রীলঙ্কা

চোট যেন পিছু ছাড়ছে না মাতিশা পাথিরানার। হ্যামেস্ট্রিংয়ের চোটে আইপিএল থেকে দেশে ফিরে গেছেন। এর আগে বাংলাদেশ সফরে পড়েছিলেন পেশির চোটে। বিশ্বকাপের আগে তাই পাথিরানাকে নিয়ে চিন্তিত শ্রীলঙ্কা। যদিও লঙ্কানদের ১৫ সদস্যের দলে আছেন এই তরুণ পেসার। শ্রীলঙ্কার প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা অবশ্য আশাবাদী বিশ্বকাপ শুরুর আগে সেরে উঠবেন পাথিরানা, ‘হ্যাঁ, ডেথ ওভারে সে আমাদের গুরুত্বপূর্ণ বোলার (তার চোট ধাক্কা কি না)। আমাদের হাতে কিছুটা সময় আছে। আশা করছি টুর্নামেন্টের আগেই সে ফিট হয়ে যাবে।’ শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে পাথিরানা ছাড়াও পেস আক্রমণে আছেন নুয়ান থুশারা, দিলশান মাধুশঙ্কা ও দুশমন্ত চামিরা। ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে আরেক পেসার আসিথা ফার্নেন্দোকে। স্পিন বিভাগে লঙ্কানদের বড় শক্তি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহীশ থিকসানা। থারাঙ্গা মনে করেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে স্পিনারদের ভূমিকা বেশি থাকবে, ‘আমরা যদি আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন দেখি, বেশিরভাগ সময় উইকেট মন্থর হবে। মেজর লিগ টুর্নামেন্টে ডালাসে ড্রপ ইন উইকেটে খেলা হয়েছে। উইকেট অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসার পরও অসমান বাউন্সের ও মন্থর হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *