শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

প্লাস্টিক সার্জারি করে বিপাকে এষা

প্লাস্টিক সার্জারি করে আলোচনার মুখে পড়েছেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রী। এবার এর শিকার হল অভিনেত্রী এষা দেওল। সম্প্রতি তার ভাইরাল হয়েছে তার সার্জারি করা রুপ। অভিনেত্রী এষা দেওলকে দেখা গেল প্লাস্টিক সার্জারির কারণে সংবাদের শিরোনাম হতে। ঠোঁট সার্জারি করিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেল তার নতুন রুপ। নজর এড়ায়নি নেটিজেনদের। এরপরই এষাকে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং। মথুরা কেন্দ্রে বিজেপি প্রার্থী হেমা মালিনীর হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন দুই মেয়ে এষা ও অহনা। প্রচার শেষে ‘মথুরা’ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে দেখা যায় হেমা কন্যাদের। তখনই এষার ফুলে ওঠা ঠোঁটের বিষয়টি নজরে পড়ে নেটিজেনদের।

এক নেটিজেন এষার ভিডিও শেয়ার করে লিখেছেন, একটা সময় এষাকে দেখতে সুন্দর ছিল, এখন কী হাল হয়েছে? কারও মন্তব্য, আপনাকে এখন খানিকটা ক্লাউন (ভাড়)-এর মতো দেখাচ্ছে। যাই করুন না কেন, আগের বয়স আর ফিরে পাবেন না। কারোর কথায়, ঈশ্বরই জানেন, কেন যে মানুষ নিজের চেহারা নিয়ে এত বেশি কাটাছেড়া করেনৃ। কেউ লিখেছেন, ঠোটেঁ পিপড়ে কামড়েছে নাকি! সম্প্রতি ভারত তখতানির সঙ্গে দীর্ঘ ১২ বছরের সংসার ভেঙেছে এষা দেওলের। তাই আপাতত মা হেমার কাছেই থাকছেন এষা। মাঝে শোনা যাচ্ছিল, মায়ের পথে হেঁটে এষাও রাজনীতিতে পা রাখবেন। প্রসতঙ্গ, ২০০২ সালে ‘মেরে দিল সে পুচে’র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন এষা দেওল। ‘তুম জানো না হাম’, ‘ধুম’, ‘যুব’, ‘নো এন্ট্রি’, ‘কাল’, ‘পেয়ারে মোহন’, ‘কাশ’, ‘ম্যায় আইসা হি হুঁ’, ‘ডার্লিং’, ‘জাস্ট ম্যারেড’ মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *