শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ভোলাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রী নিহত স্বামী আহত

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রী নিহত ও স্বামী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার তাঁতিপাড়া গ্রামে। নিহত নারী মো. গানিউলের (৪৫) স্ত্রী ইদুনি বেগম (৪৩)।
স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইদুনি ঘরের টেবিল পরিষ্কার করার সময় টেবিলের ওপর রাখা বিদ্যুতের মাল্টিপ্লাগের সাথে হাতের ছোঁয়া লাগে। এসময় মাল্টিপ্লাগে বিদ্যুৎ থাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ইদুনি বেগম। পরে স্বামী গানিউল স্ত্রীকে বাঁচাতে ঘরের ভেতর ছুটে আসলে শক লেগে তিনিও আহত হন।
স্থানীয়রা স্বামী-স্ত্রী দুজনকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. ইসমাইল হোসেন ইদুনিকে মৃত ঘোষণা করেন এবং আহত গানিউলকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *