শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

মহানন্দা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে ৯ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজার ঘাটে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলেনÑ শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগ্রাম মহল্লার মো. রাসেলের ছেলে শাকিল (৯) এবং একই ইউনিয়নের পীরগাছি মহল্লার মো. আলমগীর হোসেনের কন্যা মোছা. মারিয়া (৯)। দুজনই ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলা ১১টার দিকে প্রায় একই বয়সী ৪-৫ জন শিশু নাককাটিতলা বাজার ঘাটে মহানন্দা নদীতে গোসল করছিল। এ সময় শাকিল ও মারিয়া ডুবে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা তাদের স্বজনদের জানালে স্থানীয়দের সহায়তায় অভিভাবকরা নদীতে ডুবে যাওয়া শিশুদের খোঁজ করতে থাকেন। একপর্যায়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন তারা।
ওসি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *