শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

রহনপুরে মৎস্যচাষিদের মধ্যে পোনা বিতরণ প্রয়াসের

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ৬ জন মৎস্যচাষির মধ্যে জি-৩ জাতের রুই মাছের পোনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার এই পোনা বিতরণ করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে সংস্থাটির ইউনিট-৭ রহনপুর শাখায় সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাত) আওতায় পোনাগুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেনÑ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, রহনপুর শাখা ব্যবস্থাপক মো. জামাল হোসেন, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
বিতরণকালে মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক চাষিদেরকে মাছের পোনা ছাড়ার নিয়ম, নিয়মিত সম্পূরক খাবার প্রয়োগ, মাঝেমধ্যে জাল টেনে মাছের স্বাস্থ্যগত পরীক্ষা, ইত্যাদি পরামর্শ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *