শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩১৫ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কামালপুর বাজার গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মো. শহিদুল ইসলাম (২৩)। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়।
র‌্যাব আরো জানায়, গত সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট শিকারপুর এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে সরবরাহকালে ৩১৫ বোতল ফেনসিডিলসহ মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *