ইসলামপুরে ককটেল বিস্ফোরণ

ইসলামপুরে ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার ইসলামপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাতে ধাওয়া পাল্টা ধওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার সকালে আবারও উভয় পক্ষ […]

ইকর’অ এর প্রধান কার্যালয় উদ্বোধন

ইকর’অ এর প্রধান কার্যালয় উদ্বোধন “পৃথিবীরকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়ো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন ও ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের তৃতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার […]

শিবগঞ্জে পদ্মা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

শিবগঞ্জে পদ্মা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদী থেকে ৩০ থেকে ৩৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের চর সেতারপুর এলাকায় পদ্মা নদীতে থেকে মরদেহটি উদ্ধার করা হয় । শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এস এম সাকিল হাসান জানান, বিকালে উজিরপুরের চর […]

বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা

বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা   বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা, মা-শিশুর স্বাস্থ্য ও কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক এই আলোচনাসভার আয়োজন করে। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পিরবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুক লাল বৈদ্য, […]

এবার বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় প্রীতম ও জেফার

এবার বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় প্রীতম ও জেফার গানের মঞ্চ পেরিয়ে এবার রূপালি পর্দায় হাজির হচ্ছেন সংগীতজগতের দুই পরিচিত মুখ প্রীতম হাসান ও জেফার রহমান। রোমান্টিক-কমেডি ঘরানার ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’ তে দেখা যাবে তাদের। এটি নির্মাণ করছেন পরিচালক শিহাব শাহীন। নির্মাতা শিহাব শাহীন জানান, বেশ কিছুদিন ধরেই এই প্রজেক্টটি নিয়ে তার পরিকল্পনা ছিল। […]

আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে: মেহজাবীন

আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে : মেহজাবীন নির্মাতা মাহদে হাসান পরিচালিত এবং গুণী অভিনেতা মোস্তাফা মনোয়ার অভিনীত ‘ঝধহফ ঈরঃু’ এবার কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এ অফিসিয়াল সিলেকশন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তাদের টিমকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশি সিনেমা যখন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায় এবং বিশ্বমানের […]

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ ৫ পেয়েছেন ১৮২৪ জন : পাসের হার ৮০.৯৭

এসএসসির ফল প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে জিপিএ ৫ পেয়েছেন ১৮২৪ জন পাসের হার ৮০.৯৭ চাঁপাইনবাবগঞ্জে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ হাজার ৬২৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ১১ হাজার ৮৪৫ জন। আর জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৮২৪ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৮০.৯৭ শতাংশ। বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে এই তথ্য জানা গেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ […]

টানা বৃষ্টিতে ভোগান্তি : আম নিয়ে বিপাকে চাষি আমন চাষে সুবিধা

টানা বৃষ্টিতে ভোগান্তি : আম নিয়ে বিপাকে চাষি আমন চাষে সুবিধা চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি তৈরি হয়েছে। সেই সঙ্গে আম নিয়ে বিপাকে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। তবে আমন চাষাবাদে সুবিধা হচ্ছে কৃষকদের। অন্যদিকে ভারী বৃষ্টিতে জেলাশহরের বিভন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, গত বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার […]

নাচোলে এক আদিবাসীর লাশ উদ্ধার

নাচোলে এক আদিবাসীর লাশ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিলের পানি নিষ্কাশনের খাড়ি থেকে ঢেনা মুর্মু (৫০) নামে এক আদিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া ঢেনা নাচোল ইউনিয়নের পীরপুর শাহানাপাড়া গ্রামের বুদ্ধাই মুর্মুর ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার একই ইউনিয়নের ঝিকড়া গ্রামে ঢেনা মুর্মু তার ভাগ্নি মরিয়ম মার্ডির মেয়ের বিয়ের অনুষ্ঠানে […]

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় শামীম হোসেন (৪৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজাুনর রহমান আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট কলোনিপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। […]