চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল নিয়ে আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল নিয়ে আলোচনা চাঁপাইনবাবগঞ্জে এনজিও, ক্লাব, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই সভার আয়োজন করে। বৃহস্পতিবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৬, গোলাপেরহাটে এই কর্মসূচির আয়োজন করা হয়। মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। […]
বিজিবির অভিযানে বিভীষণ সীমান্তে ১৩টি মহিষ আটক

বিজিবির অভিযানে বিভীষণ সীমান্তে ১৩টি মহিষ আটক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত এলাকা থেকে অবৈধপথে আসা ১৩টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বিজিবির ১৬ নওগাঁ ব্যাটালিয়নের বিভীষণ বিওপির টহলদল মহিষগুলো আটক করে। নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, বিভীষণ বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল আওয়ালের নেতৃত্বে একটি […]
তীব্র তাপদাহে চীনে বরফ বিক্রি বেড়েছে

তীব্র তাপদাহে চীনে বরফ বিক্রি বেড়েছে পূর্ব চীনের হাংঝো শহরের উপকণ্ঠে একটি উঁচু সিলিংযুক্ত ঘরে শ্রমিকরা চিমটা ব্যবহার করে ধাতব ট্র্যাক ধরে হিমশীতল সাদা বরফের বড় বড় টুকরো একটি রেফ্রিজারেটেড ট্রাকে তুলছেন। হাংঝোউ, চীন থেকে এএফপি জানায়, চীনের একটি বরফ কারখানা ফেইচাও এর মালিক সান চাও এএফপিকে জানিয়েছেন যে দেশজুড়ে ছড়িয়ে পড়া গ্রীষ্মের তীব্র তাপদাহের […]
টেক্সাসে ভয়াবহ বন্যায় এখনো নিখোঁজ ১৭০, বাড়তে পারে মৃতের সংখ্যা

টেক্সাসে ভয়াবহ বন্যায় এখনো নিখোঁজ ১৭০, বাড়তে পারে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রের টেক্সাসে চতুর্থ জুলাইয়ের ছুটির দিন আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৯-এ পৌঁছেছে। তবে উদ্ধারকর্মীদের আশঙ্কা, এখনও নিখোঁজ থাকা বহু মানুষ জীবিত নেই, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের হান্ট থেকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বরাতে এএফপি জানায়, এখনও ১৭০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। […]
ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশ

ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য এ এক হতাশার সংবাদ। ফিফার সদ্য প্রকাশিত র্যাঙ্কিং তালিকায় এক ধাপ পিছিয়ে পড়েছে জামাল ভূঁইয়ার দল। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হারের মাশুল দিতে হলো র্যাঙ্কিংয়েও। এক ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের, নতুন অবস্থান এখন ১৮৪। এর আগে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের সুবাদে কিছুটা আশার […]
দ. আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে যাচ্ছে জুনিয়র টাইগাররা

দ. আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে যাচ্ছে জুনিয়র টাইগাররা দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে খেলার পর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল বৃহস্পতিবার যুবারা রওনা হয়েছেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে। রাজশাহী ও সিলেটে ক্যাম্পের পর ক্রিকেটাররা এবার যাচ্ছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে মিশনে। আজ বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছবে। কাল থেকে শুরু হয়ে যাবে অনুশীলন। ১৭ জুলাই […]
মায়ের ওপর হামলা : গণপিটুনিতে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

মায়ের ওপর হামলা : গণপিটুনিতে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করায় গণপিটুনিতে মাদকাসক্ত ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বাঘাইরপাড়া গ্রামে। নিহত যুবকের নাম মাহাবুবুল ইসলাম বাবু (২৮)। সে বাঘাইরপাড়া গ্রামের শীষ মোহাম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে বাবু তার মাকে বেধড়ক মারধর করেন। এতে […]
বাল্যবিয়ে রোধে সচেতনতা সৃষ্টি করতে হবে : যুগ্ম সচিব ড. প্রকাশ

বাল্যবিয়ে রোধে সচেতনতা সৃষ্টি করতে হবে চাঁপাইনবাবগঞ্জে কর্মশালায় যুগ্ম সচিব ড. প্রকাশ আমাদের সমাজে এখনো মায়েরা ছেলে সন্তানকে বেশি প্রাধান্য দেন উল্লেখ করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেছেন, বাল্যবিয়ের কারণে একজন কন্যাসন্তানের সব স্বপ্নকে ভ্রূণেই হত্যা করা হচ্ছে। তার শিক্ষা-দীক্ষা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এই মানসিকতা থেকে আমাদের […]
প্রশিক্ষণার্থীদের মধ্যে বিতরণ করা হলো সেলাইমেশিন

প্রশিক্ষণার্থীদের মধ্যে বিতরণ করা হলো সেলাইমেশিন চাঁপাইনবাবগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের জীবিকায়নে মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ১০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাইমেশিন তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী। এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. […]
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬২ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬২ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৬২ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। আর হাসপাতালটির বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ৩৭ জন। তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া শিবগঞ্জ ও ভোলাহাটে ২ জন করে শনাক্ত হয়েছেন। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে […]