শিবগঞ্জ উপজেলা প্রশাসনের দিনভর কর্মসূচি

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের দিনভর কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক এক সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া উপকরণ এবং সৌন্দর্যবর্ধক বাগানবিলাস, কাঠগোলাপ, কৃষ্ণচূড়া, চন্দ্রপ্রভা ও রেভেনিয়া গাছের চারা এবং আগুন ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। […]
দুদকের সেই শরীফকে চাকরি ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

দুদকের সেই শরীফকে চাকরি ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক পদ থেকে মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার এ রায় দেন। চাকরিচ্যুতির বৈধতা নিয়ে শরীফ উদ্দিনের আনা রিটের চূড়ান্ত শুনানি […]
যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার কার্যক্রমের অনুমোদন পেল ইসি

যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার কার্যক্রমের অনুমোদন পেল ইসি যুক্তরাষ্ট্রসহ পাঁচটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম। এতে যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ-আফ্রিকা, ওমান এই পাঁচটি দেশে কার্যক্রম পরিচালনার অনুমোদন মিলেছে। বর্তমানে ৯টি দেশে […]
যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে উঠানো যাবে ততই মঙ্গল : মির্জা ফখরুল

যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে উঠানো যাবে ততই মঙ্গল : মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে উঠানো যাবে ততই দেশের জন্য মঙ্গল’। বুধবার রাজধানীর নিউরো সায়েন্স হসটপিটালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদকে দেখার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি […]
প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশ ভুটানকে যেসব অবকাঠামোগত সুবিধা প্রদান করছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের জন্য এখনো উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। বুধবার বাংলাদেশে নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার […]
সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী টাইটেল এখন স্কারলেটের

সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী টাইটেল এখন স্কারলেটের বিশ্বব্যাপী বক্স অফিস আয়ের দিক থেকে নতুন মাইলফলক ছুঁয়েছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’-এর সাফল্যের পর তিনি হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা প্রধান চরিত্রের অভিনেত্রী। মার্কিন বিনোদনমাধ্যম দ্য র্যাপ-এর তথ্য অনুযায়ী, স্কারলেটের অভিনীত ছবিগুলোর সম্মিলিত আয় এখন দাঁড়িয়েছে ১৪.৮ বিলিয়ন মার্কিন […]
১৮ দিনে বক্স অফিসে যেমন পারফর্ম করলো ‘সিতারে জামিন পার’

১৮ দিনে বক্স অফিসে যেমন পারফর্ম করলো ‘সিতারে জামিন পার’ আমির খানের ‘সিতারে জামিন পার’ সিনেমাটি ১৮ দিনেই সব ভাষা মিলিয়ে ১৪৯ কোটি ৮৯ লাখ আয় করেছে। আরএস প্রসন্ন পরিচালিত এবং জেনেলিয়া ডি’সুজা অভিনীত এই আবেগঘন নাটকীয় ছবিটি আয়ের দিক থেকে এখনই আমির খানের পুরো ক্যারিয়ারের ছবিগুলোর মধ্যে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। ভারতীয় গণমাধ্যমের […]
বাংলাদেশে আসছে সুপারম্যান

বাংলাদেশে আসছে সুপারম্যান বিশ্বজুড়ে অগণিত ভক্ত-দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শুক্রবার পর্দায় আসছে নতুন ‘সুপারম্যান’। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। বহুল কাঙ্ক্ষিত এই ছবির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে চলছে তুমুল উৎসাহ-উদ্দীপনা। টিজার এবং ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি আলোচনার তুঙ্গে। এটিকে বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত সিনেমা বললেও খুব […]
পদ্মা নদী ভাঙনের আতঙ্কে ৫০ হাজার মানুষ

পদ্মা নদী ভাঙনের আতঙ্কে ৫০ হাজার মানুষ ভাঙন শুরুর আগেই পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর বর্ষাকালের আগেই এবার গ্রীষ্মের শেষ থেকেই শুরু হয়েছে বৃষ্টি। গ্রীষ্মের এই বৃষ্টি জোরেশোরে বর্ষাকাল আগমনেরই প্রতিধ্বনি। আর তাই আষাঢ়ের শুরু থেকেই প্রতিদিনই ঝরছে বৃষ্টি। পানিতে ভরে উঠছে ধু ধু পদ্মা নদী। বৃষ্টির সজীবতায় সবুজ প্রকৃতি উজ্জ্বল হলেও চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় পানি বৃদ্ধির […]
ছয় দাবিতে স্বাস্থ্যসহকারীদের অবস্থান কর্মসূচি পালন

ছয় দাবিতে স্বাস্থ্যসহকারীদের অবস্থান কর্মসূচি পালন স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তাবিত মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ৬ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সিভিল সার্জন অফিসের সামনে বাংলাদেশ হেলথ্ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই […]