নাচোলে প্রয়াসের কৃষি ইউনিটের পরিকল্পনা ও সমন্বয় সভা

নাচোলে প্রয়াসের কৃষি ইউনিটের পরিকল্পনা ও সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের (কৃষি খাত) আয়োজনে উপজেলা পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নাচোল উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকালপার্সন ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত […]
নাচোলে বজ্রপাতে কিশোরের মৃত্যু

নাচোলে বজ্রপাতে কিশোরের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বজ্রপাতে সাইরুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মারা যাওয়া কিশোর জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ী গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে। ফতেপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য সাবের আলী জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে বিলসিংড়ি মোমনিপাড়া এলাকায় গরু চরাচ্ছিল সাইরুল ইসলাম। এসময় […]
১০ম গ্রেড বাস্তবায়নের দাবি : গোমস্তাপুরে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে শিক্ষকরা

১০ম গ্রেড বাস্তবায়নের দাবি : গোমস্তাপুরে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে শিক্ষকরা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বাস্তবায়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে বৃষ্টির মধ্যেই উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার নিশাত […]
বটতলায় দুর্গা প্রতিমা ভাঙচুর

বটতলায় দুর্গা প্রতিমা ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট এলাকায় মা ভবানী দুর্গা ও কালীমাতা মন্দিরে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে। এদিকে পুলিশ সুপার মো. রেজাউল করিম জানিয়েছেন, যে বা যারাই এ কাজ করে থাকুক না কেন তাদেরকে ছাড় দেয়া হবে না। রবিবার সকালে প্রতিমা ভাঙার বিষয়টি নজরে […]
ভোলাহাটে আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর নামে চাঁদাবাজী ও হত্যা চেষ্টার মামলা

ভোলাহাটে আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর নামে চাঁদাবাজী ও হত্যা চেষ্টার মামলা চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নামে একটি মামলা হয়েছে। উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশীদ বাদী হয়ে গত বৃহস্পতিবার ভোলাহাট থানায় চাঁদাবাজী ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলাটি করেন। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে […]
সোনামসজিদে স্বর্ণসহ একজন আটক

সোনামসজিদে স্বর্ণসহ একজন আটক চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত যাবার সময় ১১৬.৫৪ গ্রাম স্বর্ণসহ (২৪ ক্যারেট) আজিম খান নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বিজিবি। আটক আজিম খান, মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার শেকরনগর গ্রামের মৃত সামছুল হক খানের ছেলে। গত বৃহস্পতিবার তাকে আটক করা হয় এবং পরে বিষয়টি গণমাধ্যমকে জানায় বিজিবি। রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র […]
বিজিবির অভিযানে শিবগঞ্জে সীমান্ত এলাকায় পিস্তল ও মদ উদ্ধার

বিজিবির অভিযানে শিবগঞ্জে সীমান্ত এলাকায় পিস্তল ও মদ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল এইসব উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি […]
নাচোলে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন

নাচোলে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সেই সঙ্গে স্মারকলিপিও দেয়া হয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাচোল উপজেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। বিকেল ৩টায় নাচোল বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি […]
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের দুই সার্ভেয়ারের বিদায়-বরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের দুই সার্ভেয়ারের বিদায়-বরণ চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সার্ভেয়ার মো. শফিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান ও নবাগত সার্ভেয়ার লিটন কুমার মন্ডলকে বরণ করা হয়েছে। শফিকুল ইসলাম বগুড়া জেলা পরিষদে বদলি হওয়ায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন মন্ডল সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে ফুল ও উপহার প্রদান করে শফিকুল […]
সমবায় দলের বিক্ষোভ-সমাবেশ

সমবায় দলের বিক্ষোভ-সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ‘সকল মিথ্যা মামলা’ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিএনপির সহযোগী সংগঠন সমবায় দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলাশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ সাটু হল মোড়ে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য দেন- […]