কাওয়ালি ও নাশিদ সন্ধ্যায় মানুষের ঢল

কাওয়ালি ও নাশিদ সন্ধ্যায় মানুষের ঢল চাঁপাইনবাবগঞ্জে ‘ছাত্র-জনতার মঞ্চ’ আয়োজিত কাওয়ালি ও নাশিদ সন্ধ্যায় মানুষের ঢল নেমেছিল। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে এনায়েতুল্লাহ নামের একজন স্বাগত বক্তব্য দেন। প্রথমে শিশুরা পরিবেশন করেন একটি ইসলামী সংগীত। এরপর মহানন্দা শিল্পী গোষ্ঠীর শিল্পীরা শোনান আরো একটি সংগীত। পরে ঢাকার জনএম্পেয়ার, রাজশাহী শিল্পী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের সন্ধানী […]
গোমস্তাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

গোমস্তাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে পরিচিতিমূলক মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার […]
গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা

গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রহনপুরের একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। রহনপুর পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী […]
বালিয়াডাঙ্গায় বিএনপির সমাবেশ

বালিয়াডাঙ্গায় বিএনপির সমাবেশ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গায় সমাবেশ করেছে বিএনপি। রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে বুধবার বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি এই সমাবেশের আয়োজন করে। বিকেলে বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। বালিয়াডাঙ্গা ইউনিয়ন […]
গোমস্তাপুরে ১১৬ রাউন্ড গুলি ও ১৯ পিস খোসা উদ্ধার

গোমস্তাপুরে ১১৬ রাউন্ড গুলি ও ১৯ পিস খোসা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলীনগর ইউনিয়নের দিয়াড়াপাড়ায় মরিচা ধরা ১১৬ রাউন্ড রাইফেলের গুলি ও ১৯ পিস গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে এসব উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দিয়াড়াপাড়া গ্রামের মৃত তামাজুল আলীর ছেলে আব্দুল লতিব বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তার বাড়ির পাশের আমবাগানে গোয়ালঘর তৈরি […]
মহানন্দা সেতুর টোলঘরে আগুন

মহানন্দা সেতুর টোলঘরে আগুন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোলঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এসময় টোল প্লাজা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সোনাবহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী ও […]
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে আরো ৪ জন আক্রান্ত : হাসপাতালে ভর্তি ১০ রোগী

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে আরো ৪ জন আক্রান্ত : হাসপাতালে ভর্তি ১০ রোগী চাঁপাইনবাবগঞ্জে বুধবার ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৪ জন। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে এই ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে […]
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় খায়রুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত খায়রুল জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের পারএখলাসপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের পুশকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চার্জার […]
ছাগল-ভেড়ার পিপিআর রোগ : চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে টিকা দেয়ার কর্মসূচির উদ্বোধন

ছাগল-ভেড়ার পিপিআর রোগ : চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে টিকা দেয়ার কর্মসূচির উদ্বোধন সারাদেশের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ৪টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নে একযোগে ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর রোগের ২য় ডোজ টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডের চরমোহনপুর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে […]
চাঁপাইনবাবগঞ্জেও এক দফা দাবিতে কর্মবিরতি নার্সদের

চাঁপাইনবাবগঞ্জেও এক দফা দাবিতে কর্মবিরতি নার্সদের চাঁপাইনবাবগঞ্জেও ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাকে অপসারণ করে সেই পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে প্রতীকী কর্মবিরতি পালন করেছেন নার্সরা। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল চত্বরে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর […]