গাভী পালন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

গাভী পালন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে গাভী পালন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে সদর উপজেলার গোবরাতলায় প্রয়াসের ইউনিট-১-এ এই প্রশিক্ষণ শুরু হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সমন্বিত কৃষি ইউনিটের (প্রাণিসম্পদ খাত) সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এতে প্রথম দিন প্রশিক্ষণ প্রদান করেন- জেলা প্রাণিসম্পদ অফিসার […]
শিবগঞ্জে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন

শিবগঞ্জে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দাদনচক ফজলুল হক সরকারি পিটিআইয়ের ব্যানারে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুল ইসলাম, সোহেল রানা, পলাশ আলী ও রহিমা খাতুনসহ অন্যরা। […]
শিবগঞ্জে ২ নেতা জখমের ঘটনায় গ্রেপ্তার এক

শিবগঞ্জে ২ নেতা জখমের ঘটনায় গ্রেপ্তার এক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় কাবিল আলী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কাবিল আলী শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার মৃত ফিটু আলীর ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত রবিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে […]
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের শিক্ষকদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের শিক্ষকদের মানববন্ধন “দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি ৪৯টি পলিটেকনিক/মনোটেকনিক ইনস্টিটিউটে কর্মরত ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি)’ শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকদের ৫০ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ”র দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রবিবার চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে […]
আরইআরএমপি প্রকল্প : মেয়াদ শেষে ১২০৪০০ টাকা করে পেলেন ১৪০ নারীকর্মী

আরইআরএমপি প্রকল্প : মেয়াদ শেষে ১২০৪০০ টাকা করে পেলেন ১৪০ নারীকর্মী চারটি বছর নিজেদের শ্রমের টাকা একটু একটু করে সঞ্চয় করেছেন। একটু একটু সঞ্চয় চার বছরে বড়ই হয়েছে। আর তাই মেয়াদ শেষে প্রত্যেকে পেলেন ১ লাখ ২০ হাজার ৪০০ টাকা করে। এই পরিমাণ টাকা পেয়েছেন ১৪০ জন। তারা চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে পল্লী কর্মসংস্থান […]
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরো ২ জন : হাসপাতালে ভর্তি রোগী ৬

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরো ২ জন : হাসপাতালে ভর্তি রোগী ৬ চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭ জনে। সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ রবিবার জানান, নতুন করে নাচোলে ১ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত […]
সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণদের যোগাযোগ দক্ষতা উন্নয়নে কর্মশালা

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণদের যোগাযোগ দক্ষতা উন্নয়নে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে ‘সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন ল্যাব’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী জেলা শহরের বড় ইন্দারা মোড়ে একটি হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল […]
নাচোলে বৈষম্যবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নাচোলে বৈষম্যবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৈষম্যবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে নাচোল রেল স্টেশন ফুটবল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, শিক্ষক শফিকুল আলম, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। শ্যামলী সংঘ […]
সহিংসতার বিরুদ্ধে শিবগঞ্জে সচেতন শিক্ষার্থীদের পথসভা

সহিংসতার বিরুদ্ধে শিবগঞ্জে সচেতন শিক্ষার্থীদের পথসভা উচ্ছৃঙ্খল জনতার সহিংসতার কারণে সারাদেশে যেসব হত্যাকা- ঘটছে এবং আইন নিজ হাতে তুলে নেওয়ার যে অপচেষ্টা করা হচ্ছে তার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পথসভা করেছেন সচেতন শিক্ষার্থীরা। শুক্রবার বিকালে শিবগঞ্জ আশা মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন ফাইয়াজ রহমান তনয়। এতে বক্তব্য দেন, শিক্ষার্থী সাইমুন ইসলাম সাদাব, শাহাদাত […]
রহনপুরে ব্যবসায়ীদের মতবিনিময় সভা

রহনপুরে ব্যবসায়ীদের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনবাজারের ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্টেশন বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রহনপুর স্টেশনবাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ। সভায় বক্তব্য দেন রহনপুর স্টেশনবাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি রেজাউল হক, সাবেক […]