মহানন্দা নদীতে ডুবে শিশুর মৃত্যু

মহানন্দা নদীতে ডুবে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে বাইজিদ নামে ৬ বছরের এক শিশু। শুক্রবার দুপুরে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের দিয়ারাপাড়ায় মহানন্দা নদীর সলুভাবনা ঘাটে এই ঘটনা ঘটে। মারা যাওয়া বাইজিদ ওই গ্রামের আমিনুলের ছেলে। চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. গোলাম কিবরিয়া হাবিব ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ […]

আগামীকাল থেকে চালু হচ্ছে সোনামসজিদ স্থলবন্দর

আগামীকাল থেকে চালু হচ্ছে সোনামসজিদ স্থলবন্দর অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে বন্ধ হওয়া চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আগামীকাল শনিবার থেকে পুনরায় চালু হচ্ছে। শুক্রবার বিকেলে এই জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. মামুনুর রশিদ। তিনি আরো জানান, আমাদের দাবিসমূহ নিয়ে জেলা প্রশাসকের মহোদয়ের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে সমঝোতা হওয়ায় আগামীকাল শনিবার থেকে […]

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন করে আরো দুজন শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন করে আরো দুজন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো দুজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আগের ভর্তি রোগীদের মধ্যে পাঁচজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪জন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা রোগী রয়েছেন। শুক্রবার প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এই তথ্য জানিয়েছেন। অন্যদিকে প্রতিদিনের প্রতিবেদনে […]

সপ্তাহের বাজারদর : ঊর্ধ্বমুখী মুরগির দাম

সপ্তাহের বাজারদর : ঊর্ধ্বমুখী মুরগির দাম চাঁপাইনবাবগঞ্জের বাজারে সবধরনের মুরগির দাম উর্ধ্বমুখী রয়েছে। সরবরাহ কম থাকায় দাম বাড়ার কারণ বলে বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে সব ধরনের চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। মুদি দোকানদার শামীম জানান, গত সপ্তাহের মতনই রয়েছে চালের দাম। জিরাশাইল […]

প্রয়াসের রিজওনাল ও জোনাল ম্যানেজারদের প্রশিক্ষণ

প্রয়াসের রিজওনাল ও জোনাল ম্যানেজারদের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রিজওনাল ও জোনাল ম্যানেজারদের সুপারভিশন ও মনিটরিং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার থেকে দুইদিনের এই প্রশিক্ষণ আজ শনিবার শেষ হবে। শুক্রবার সকাল থেকে জেলা শহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে শুভেচ্ছা বক্তব্য দেন […]

রেডিও মহানন্দার ৩ দিনের কর্মশালা শেষ হয়েছে

রেডিও মহানন্দার ৩ দিনের কর্মশালা শেষ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দার কর্মী ও স্বেচ্ছাসেবকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে। দরিদ্রতার বিরুদ্ধে ‘প্রোগ্রাম প্রোডাকশন ট্রেনিং ফর কমিউনিটি রেডিও স্টাফ অ্যান্ড ভলেন্টিয়ার’ শীর্ষক কর্মশালায় রেডিও মহানন্দার ১৩ জন কর্মী ও স্বেচ্ছাসেবক অংশ নেন। গত মঙ্গলবার জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এ […]

শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ

শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান ও উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)’র আয়োজনে ও ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্ল’র সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স’র স্টেপিং আপ দ্য ফাইট এগেইনেস্ট সেক্সসুয়াল এক্সপ্লয়টেশন অব […]

গুম হওয়া ব্যক্তিকে ফিরে পেতে মানববন্ধন

গুম হওয়া ব্যক্তিকে ফিরে পেতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাট এলাকা থেকে গুম হওয়া আরিফকে ফিরে পেতে মানববন্ধন করেছেন পরিবারসহ এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দেবীনগরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গুম হওয়া আরিফুল ইসলামের স্ত্রী মাজেরা বেগম লিখিত বক্তব্যে বলেন, তার স্বামী মো. আরিফুল ইসলাম দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে […]

সদর উপজেলায় মাসকলাই বীজ ও সার পাচ্ছেন ১৯০০ কৃষক

সদর উপজেলায় মাসকলাই বীজ ও সার পাচ্ছেন ১৯০০ কৃষক চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন এক বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার। ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির […]

রেহাইচরে যৌথবাহিনীর অভিযানে হেরোইন ও অস্ত্র উদ্ধার

রেহাইচরে যৌথবাহিনীর অভিযানে হেরোইন ও অস্ত্র উদ্ধার চাঁপাইনববাগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫৯০ গ্রাম হেরোইন ও ১টি ওয়ানশুটার গান উদ্ধার হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টায় সেনাবাহিনী ও র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প যৌথভাবে এই অভিযান চালায়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ […]