শিবগঞ্জে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

শিবগঞ্জে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে ১০ বছর আগে নিখোঁজ হওয়া মো. মফিজ উদ্দিনকে উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বুধবার বিকেলে শিবগঞ্জে ইসলামী ব্যাংকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেনÑ ১০ বছর থেকে নিখোঁজ থাকা মো. মফিজ উদ্দিনের ছেলে, এমদাদুল হক, শাহিন, মোরসালিন, বৈষম্যবিরোধী ছাত্র […]

বিএনপির অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন

বিএনপির অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো সংবাদ : নিজস্ব প্রতিবেদক : বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। […]

বাবুডাইংয়ে ডেঙ্গু বিষয়ে কর্মশালা

বাবুডাইংয়ে ডেঙ্গু বিষয়ে কর্মশালা ‘ডেঙ্গু সচেতনতা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক কর্মশালা হয়েছে। সোমবার রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইং আলোর পাঠশালায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় ডেঙ্গু জ্বর কী, কোন মশা থেকে এ রোগ ছড়ায়, ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ, উপসর্গ, প্রতিকার, করণীয়, প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন […]

চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বে ফিরেছেন ট্রাফিক পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বে ফিরেছেন ট্রাফিক পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তায় থানাগুলোর কার্যক্রম চালুর পর এবার দায়িত্বে ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এক সপ্তাহ পর সোমবার থেকে তারা দায়িত্বে নিয়োজিত হন। সোমবার জেলাশহরের ব্যস্ততম এলাকা বিশ্বরোড মোড় ও শান্তি মোড় ঘুরে দেখা যায়, ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে শৃঙ্খলা বজায় রাখে দায়িত্ব পালন করছেন। […]

নাচোলে দুর্বৃত্তরা কেটে ফেলেছে শিক্ষাপ্রতিষ্ঠানের আমগাছ

নাচোলে দুর্বৃত্তরা কেটে ফেলেছে শিক্ষাপ্রতিষ্ঠানের আমগাছ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মির্জাপুর কলেজের ৯টি আম ও ২টি নারকেল গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার বিকেলের দিকে দুর্বৃত্তরা কলেজ চত্বরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে সাবাড় করে বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। এ ব্যাপারে নাচোল উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে […]

আন্তর্জাতিক যুব দিবস পালিত

আন্তর্জাতিক যুব দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।  সোমবার দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন উপজেলা যুব উন্নয়ন দপ্তর। প্রতিনিধিদের পাঠানো সংবাদ : নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা, যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের ১৯তম ব্যাচের মধ্যে সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষণার্থীদের ভাতা […]

দৃষ্টিনন্দন পার্কে বিএনপির সমাবেশ

দৃষ্টিনন্দন পার্কে বিএনপির সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে বিএনপি। সোমবার সদর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের ব্যানারে এই সমাবেশ করা হয়। সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর […]

চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোয় পানি বাড়ছে

চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোয় পানি বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপৎসীমার বেশ কিছুটা নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রবিবার বিকাল ৩টা পর্যন্ত পদ্মায় ২০.১০ মিটার, মহানন্দায় ১৮.০২ মিটার ও পুনর্ভবায় ১৮ মিটার পানির উচ্চতা রেকর্ড করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার, মহানন্দা […]

নাচোলে পুলিশের মনোবল ফেরাতে শিক্ষার্থীদের মতবিনিময়

নাচোলে পুলিশের মনোবল ফেরাতে শিক্ষার্থীদের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের মনোবল ফেরাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রবিবার বেলা সাড়ে ১১টায় নাচোল থানা চত্বরে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ মতবিনিময় করেন। শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে। পূর্বের সকল জঞ্জাল […]

প্রয়াসের মাসিক সমন্বয় সভা

প্রয়াসের মাসিক সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- […]