শিবগঞ্জে নবজাতকের মৃতদেহ উদ্ধার

শিবগঞ্জে নবজাতকের মৃতদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার কালুপুর এলাকায় পাগলা নদীর বেইলি ব্রিজের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন- কে বা কারা একজন নবজাতকের (সম্ভবত একদিনের) মৃতদেহ সাদা প্লাস্টিকের ব্যাগে পুরে কালুপুর পাগলা নদীর বেইলি ব্রিজের […]
শিবগঞ্জে লুট করা মালামাল হস্তান্তর

শিবগঞ্জে লুট করা মালামাল হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ও ছত্রাজিতপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ পৌরসভার আংশিক এলাকা নিয়ে ৫১ সদস্য বিশিষ্ট সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি লুণ্ঠিত দুটি ছাগল, ৬ বস্তা পেঁয়াজ-রসুন মালিকদের হাতে হস্তান্তর করেছে। এছাড়া দুজনকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। রবিবার দুপুরে নয়ালাভাঙা গ্রামীণ ব্যাংক চত্বরে এসব লুণ্ঠিত মালামাল হস্তান্তর […]
নাচোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

নাচোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। উপজেলার নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার ‘আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন’ এ প্রতিপাদ্যে উপজেলার নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের সম্মিলিত আদিবাসী সমাজের ব্যানারে এ […]
শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ

শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার সেলিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী জানান, শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদ মহল্লায় দুটি পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে […]
ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময়

ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ব্যবসায়ী, সকল সনাতন ধর্মাবলম্বীদের রক্ষার বিষয়ে” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বার ভবনে এই সভার আয়োজন করে। চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম […]
সপ্তাহের বাজার : অন্য পণ্যের দাম স্থিতিশীল কমেছে দেশী মুরগির দাম

সপ্তাহের বাজার : অন্য পণ্যের দাম স্থিতিশীল কমেছে দেশী মুরগির দাম চাঁপাইনবাবগঞ্জে চাল-ডাল, পেঁয়াজ, শাকবজিসহ সব ধরনের মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। তবে দেশী মুরগির দাম কিছুটা কমেছে বলে বিক্রেতারা জানান। মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, চালের দাম জিরাশাইল প্রতি কেজি […]
শিক্ষার্থীরা যখন ট্রাফিক…

শিক্ষার্থীরা যখন ট্রাফিক… চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের শুক্রবারও ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। জেলাশহরের বিশ^রোড মোড়, শান্তিমোড়, আব্দুল মান্নান সেন্টু মার্কেট মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তাদের দায়িত্ব পালন করতে দেখা যায়। আব্দুল মান্নান সেন্টু মার্কেট মোড়ে ট্রাফিক আইল্যান্ডের গোল চত্বরটির সঠিক ব্যবহার করে কার, মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশা ও অটোরিকশাচালকদের যেতে নির্দেশনা দেন শিক্ষার্থীরা। মোটরসাইকেলচালকদের হেলমেট মাথায় […]
ভোলাহাটে গণপিটুনিতে প্রাণ গেল ডাকাতের

ভোলাহাটে গণপিটুনিতে প্রাণ গেল ডাকাতের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট-শিবগঞ্জ সড়কে ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। গত বুধবার রাত ১০টার দিকে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ডিগ্রি কলেজ সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী দহাপাড়া এলাকার বাহার আলীর ছেলে সানোয়ার। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ১০টার দিকে শিবগঞ্জের দিক থেকে একটি […]
নাচোলে পূর্বশত্রুতার জেরে এক শিক্ষার্থীর মৃত্যু

নাচোলে পূর্বশত্রুতার জেরে এক শিক্ষার্থীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূর্বশত্রুতার জের ধরে ইসমাইল হোসেন (১৪) নামের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থী নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের পীরপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে। সে পীরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। মৃতের বাবা ও মা জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসলে […]
সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে চেম্বারের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে চেম্বারের মতবিনিময় সভা বাংলাদেশে বর্তমান উদ্ভ’ত পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অ্যান্ড কমার্স এ মতিবিনিময় সভার আয়োজন করে। বুধবার সকালে চেম্বার ভবনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল ওয়াহেদ। সভায় চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম রিমন বলেন, বর্তমানে আমরা ব্যবসায়ী সমাজও সংখ্যালঘুতে পরিণত হয়েছি। […]