স্বরূপনগরে ট্রাকের ধাক্কায় নিহত ১

স্বরূপনগরে ট্রাকের ধাক্কায় নিহত ১   চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় শামীম ইসলাম (৫১) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে পৌরসভার স্বরূপনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি পৌর এলাকার দ্বারিয়াপুর এলাকার আব্দুস সোবহানের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল আহমেদ রাজু জানান, শামীম ইসলাম সকালে বাইসাইকেলযোগে যাচ্ছিলেন। এসময় সদর […]

গোমস্তাপুরে শিক্ষার্থীদের পরিষ্কার পরিছন্নতা অভিযান

গোমস্তাপুরে শিক্ষার্থীদের পরিষ্কার পরিছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিষ্কার-পরিছন্নতা অভিযান চালিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে রহনপুর পৌর এলাকায় এই কার্যক্রম চালান তারা। প্রথমে তারা রহনপুর আহম্মদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হয়। সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিছন্নতা অভিযান চালিয়ে যান। দুপুরে রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ গিয়ে […]

রহনপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে পৌর মেয়র

রহনপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে পৌর মেয়র চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন মেয়র মতিউর রহমান খান। শুক্রবার সকালে রহনপুর পৌর এলাকার কলোনি মোড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করে তিনি এ সহায়তা দেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা হিসেবে পৌর মেয়র ব্যবসা পরিচালনার জন্য বেশ কিছু সামগ্রী ও নগদ অর্থ দেন । এ […]

রহনপুর পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

রহনপুর পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের উদয়নগর হতে দিঘীপাড়া পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে এই কাজের উদ্বোধন করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মুন্না, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালি বেগম, সাবেক কাউন্সিলর […]

চাঁপাইনবাবগঞ্জে সরকারের এলডিডিপি প্রকল্প : ১০৫৭ শিক্ষার্থীকে খাওয়ানো হয় ২০০ মি.লি. করে দুধ

চাঁপাইনবাবগঞ্জে সরকারের এলডিডিপি প্রকল্প ১০৫৭ শিক্ষার্থীকে খাওয়ানো হয় ২০০ মি.লি. করে দুধ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনের উদ্দেশ্যে দেশের ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সারাবছর বিনামূল্যে দুধ পান করানোর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এই কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ […]

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার এক

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার এক চাঁপাইনবাবগঞ্জে আমের ক্যারেটে বিশেষ কায়দায় লুকিয়ে বহনকালে ৪২৫ বোতল ফেনসিডিলসহ মো. ইদ্রিস আলী (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শিবগঞ্জ উপজেলার কানসাট ব্রিজঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার নাচোল উপজেলার বাজারপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। শুক্রবার সকালে এক […]

মৎস্যসম্পদের স্থায়িত্বশীল ও সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময়

মৎস্যসম্পদের স্থায়িত্বশীল ও সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশগ্রহণে মৎস্যসম্পদের স্থায়িত্বশীল ও সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময়ের আয়োজন করে জেলা মৎস্য দপ্তর। মতবিনিময় সভায় মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা […]

জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা জেলা প্রশাসনের

জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা জেলা প্রশাসনের চাঁপাইনবাবগঞ্জে আগামী ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই […]

ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা

ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে খরা প্রতিরোধের লক্ষ্যে ভূ-উপরিস্থ পানি ধারণ পরিমাণ বৃদ্ধির লক্ষে পুকুর খনন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ করা হয়। গত বৃহস্পতিবার ‘বিল্ডিং ড্রাউট রেজিলিয়েন্স : এ ফিল্ড ডে অন পন্ড মেজারমেন্ট’ শিরোনামে একটি প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণে বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সদর উপজেলার আমারকে প্রয়াস ভেড়া ও […]

মৎস্য সপ্তাহের উদ্বোধন : পরিবেশবান্ধব উপায়ে মাছচাষের আহ্বান

মৎস্য সপ্তাহের উদ্বোধন : পরিবেশবান্ধব উপায়ে মাছচাষের আহ্বান ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় মৎস্য আইন মেনে পরিবেশবান্ধব উপায়ে মাছচাষের আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন। অন্য […]