শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে ভিমরুলের কামড়ে দুদিনে আহত ২৫, একজনের মৃত্যু

শিবগঞ্জে ভিমরুলের কামড়ে দুদিনে আহত ২৫, একজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভিমরুলের হুলে সেরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুদিনের আক্রমণে আহত হয়েছেন অন্তত ২৫ জনের বেশি পথচারী। দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার সকালে উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কারবালা পুকুরপাড় এলাকায় এ ঘটনা […]

চাঁপাইনবাবগঞ্জে কমেছে হাম সন্দেহভাজন রোগী

চাঁপাইনবাবগঞ্জে কমেছে হাম সন্দেহভাজন রোগী চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন হাম সন্দেহভাজন শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন ছেলে ও ৭ জনকন্যা শিশু রয়েছে। শুক্রবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের হাম বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো জানানো হয়, […]

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল : প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ চালু হলো আরো একটি হাম আইসোলেশন কক্ষ চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রতিদিন গড়ে ৬০০ থেকে ৭০০ রোগী ভর্তি থাকছে। এর মধ্যে সন্দেহভাজন হাম, নিউমোনিয়া, ডায়রিয়াসহ অন্যান্য নানা রোগে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে। হাসপাতালটির পুরাতন ভবনের প্রধান ফটকের সামনের মেঝেতেও […]

নাচোলে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাচোলে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৬২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উচ্চফলনশীল বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিতরণের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছা. সুলতানা রাজিয়া। এসময় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ […]

গোমস্তাপুরে গ্রীষ্মকালীন কৃষিপ্রণোদনা পাচ্ছেন ৬২৭০ জন কৃষক

গোমস্তাপুরে গ্রীষ্মকালীন কৃষিপ্রণোদনা পাচ্ছেন ৬২৭০ জন কৃষক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রীষ্মকালীন ফসলের আবাদ উৎপাদনের লক্ষে মুগ, তিল, পাটসহ আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। চলতি মৌসুমে গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও রহনপুর পৌরসভার ৬ […]

এমএম হক আইডিয়াল স্কুলে বার্ষিক অনুষ্ঠান

এমএম হক আইডিয়াল স্কুলে বার্ষিক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলায় অবস্থিত এমএম হক আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান  বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। মোজামম্মেল হক অটোরাইস মিলস লিমিটেড ও এমএম হক আইডিয়াল স্কুলের চেয়ারম্যান […]

গোমস্তাপুরে আবারো ব্রাদার্স ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

গোমস্তাপুরে আবারো ব্রাদার্স ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আবারো মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  বুধবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুরে ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। তেল মজুত রাখার অপরাধে ওই ফিলিং স্টেশনকে এই অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার […]

চাঁপাইনবাবগঞ্জে হাম পরিস্থিতির উন্নতি নেই ভিড় বাড়ছে রোগীদের

চাঁপাইনবাবগঞ্জে হাম পরিস্থিতির উন্নতি নেই ভিড় বাড়ছে রোগীদের চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। কোনোভাবেই উন্নতি হচ্ছে না হামের পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় নতুন আরো ৩৯ জন হাম সন্দেহভাজন শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জন ছেলে ও ২০ জনকন্যা শিশু রয়েছে। বুধবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের হাম […]

সোনামসজিদে ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ : প্রাইভেটকারসহ একজন গ্রেপ্তার

সোনামসজিদে ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ : প্রাইভেটকারসহ একজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি। এঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, গোপন সংবাদের […]

দশ দিনের বিসিক উদ্যোক্তা মেলা শুরু

দশ দিনের বিসিক উদ্যোক্তা মেলা শুরু চাঁপাইনবাবগঞ্জে দশ দিনের বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ শুরু হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বুধবার বিকেলে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিসিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক […]