রহনপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে পৌর মেয়র

রহনপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে পৌর মেয়র চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন মেয়র মতিউর রহমান খান। শুক্রবার সকালে রহনপুর পৌর এলাকার কলোনি মোড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করে তিনি এ সহায়তা দেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা হিসেবে পৌর মেয়র ব্যবসা পরিচালনার জন্য বেশ কিছু সামগ্রী ও নগদ অর্থ দেন । এ […]
রহনপুর পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

রহনপুর পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের উদয়নগর হতে দিঘীপাড়া পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে এই কাজের উদ্বোধন করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মুন্না, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালি বেগম, সাবেক কাউন্সিলর […]
গোমস্তাপুরে আর্থিক সহায়তার চেক বিতরণ

গোমস্তাপুরে আর্থিক সহায়তার চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মধ্যে এই চেক বিতরণ করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে চেকগুলো বিতরণ করেন। […]
গোমস্তাপুরে বিএমডিএ’র জোনাল অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন

গোমস্তাপুরে বিএমডিএ’র জোনাল অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের […]
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৬ পরিবার পেল সেমিপাকা টয়লেট

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৬ পরিবার পেল সেমিপাকা টয়লেট চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৬টি পরিবার সেমিপাকা টয়লেট পেয়েছে। রবিবার বিকেলে তাদের মধ্যে সেমিপাকা টয়লেটের চাবি ও মালামাল হস্তান্তর করা হয়। অগ্রদূত বাংলাদেশ’র আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’র অর্থায়নে ২০২৩-২০২৪ অর্থবছরে বিশেষ বরাদ্দ থেকে এসব মালামাল হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উঠান বৈঠক ও […]
গোমস্তাপুরে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন

গোমস্তাপুরে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে ৪টায় এই মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। উদ্বোধনের আগে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে রহনপুর শহরের […]
রহনপুরে রাস্তার কাজের উদ্বোধন

রহনপুরে রাস্তার কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় গোমস্তাপুর উপজেলা অডিটোরিয়াম থেকে সিটি ব্যাংক পর্যন্ত উন্নয়নমূলক রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে এই কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর […]
গোমস্তাপুরে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

গোমস্তাপুরে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে উপজেলার চারটি ইউনিয়নে ১০৯ জন দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সাইকেলগুলো বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেলগুলো বিতরণ করেন। পার্বতীপুর […]
গোমস্তাপুরে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

গোমস্তাপুরে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন জেলা প্রশাসকের চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন, থানা পরিদর্শন, কৃষি প্রণোদনা বিতরণসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় প্রথমে তিনি গোমস্তাপুর থানা পরিদর্শন করেন এবং পরে এলজিইডির বাস্তবায়িত গোমস্তাপুর […]
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মো. ইব্রাহিম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত মারফত আলী সরদারের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ও স্থানীয় সূত্র জানান, বুধবার বেলা পৌনে ১১টার দিকে সোনাইচন্ডী হাটে নিয়ে যাওয়ার জন্য ইব্রাহিম তার বাড়ি সংলগ্ন রাস্তার […]