শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু নিহত

গোমস্তাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু নিহত   চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাওসার আলী (৭) নামের এক শিশু নিহত হয়েছে। গত সোমবার রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-বড়দাদপুর সড়কের জিনারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন ২ জন। তারা হলেনÑ নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাখলাহাট এলাকার আব্দুল রশিদের ছেলে বশির আলী (৪০) ও তার স্ত্রী ডলি বেগম (৩৫)। […]

গোমস্তাপুরে প্রণোদনার সার বীজ পেয়ে খুশি ৩২ হাজার কৃষক

গোমস্তাপুরে প্রণোদনার সার বীজ পেয়ে খুশি ৩২ হাজার কৃষক আল-মামুন বিশ্বাস, গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৩১ হাজার ৮৬০ জন কৃষক পেয়েছেন কৃষি প্রণোদনা। বিনামূল্যে বিভিন্ন ধরনের বীজ ও সার পেয়ে বেশ খুশি কৃষকরা। গ্রাম, পাড়া-মহল্লা থেকে এসে নিজ দায়িত্বে এই প্রণোদনা নিয়ে গেছেন তারা। তালিকাভুক্ত কৃষক ছাড়া অন্য কেউ এসে এই প্রণোদনা নিতে […]

গোমস্তাপুরে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

গোমস্তাপুরে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার   চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোমস্তাপুরে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে মো. মনিরুল ইসলাম ওরফে জনি (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে তার কাছ থেকে ভুয়া রেজিস্ট্রেশনকৃত বিভিন্ন কোম্পানির ২২টি সিমকার্ড ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ি গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। […]

গোমস্তাপুরে তামাক নিয়ন্ত্রণ আইন নিয়ে আলোচনা সভা

গোমস্তাপুরে তামাক নিয়ন্ত্রণ আইন নিয়ে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তামাক নিয়ন্ত্রণ আইন নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, স্থানীয় এনজিও অগ্রদূত বাংলাদেশ এবং বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ডব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ  হোসেন আলিম। […]

গোমস্তাপুরে মেধা অন্বেষণ ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে মেধা অন্বেষণ ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা সভাকক্ষে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রাণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মু. জিয়াউর […]

গোমস্তাপুরে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

গোমস্তাপুরে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল […]

রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা

রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে ৫৩ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৯১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত রবিবার বিকেল ৪টায় রহনপুর পৌর মেয়রের কার্যালয়ে এই বাজেট পেশ করেন পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৮৩৮ টাকা ও প্রারম্ভিক স্থিতিসহ […]

গোমস্তাপুরে কৃষকদের পুরস্কৃত করল জেলা কৃষি অফিস

গোমস্তাপুরে কৃষকদের পুরস্কৃত করল জেলা কৃষি অফিস চাঁপাইনবাবগঞ্জে তেল-জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের পুরস্কৃত করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। সোমবার জেলার গোমস্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষক পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেনÑ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ড. পলাশ সরকার। জেলা প্রশিক্ষণ অফিসার মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত […]

গোমস্তাপুরে সেরাজুল ইসলাম স্মরণসভা

গোমস্তাপুরে সেরাজুল ইসলাম স্মরণসভা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক, গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, গম্ভীরা নানা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম সেরাজুল ইসলাম টাইগারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আয়োজনে বিকেল ৫টায় রহনপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের […]

রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : জিয়াউর রহমান এমপি

রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : জিয়াউর রহমান এমপি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান বলেছেন, রহনপুর রেলওয়ে স্টেশনের অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সকল শ্রেণী-পেশার মানুষকে একত্রিত হয়ে কাজ করতে হবে। উন্নয়ন কাজ যেন কোনোক্রমেই বাধাগ্রস্ত না হয়। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন […]