সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাবের অভিযান : প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক

র‌্যাবের অভিযান : প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়ে চাকরি দেয়ার নামে অসহায় মানুষদের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মো. সিরাজুল ইসলাম (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার দিবাগত মধ্য রাতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহান সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়। গ্রেপ্তার […]

গোমস্তাপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল বাইক চালক কিশোরের

গোমস্তাপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল বাইক চালক কিশোরের চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইসমাইল হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে গোমস্তাপুর উপজেলার খোসালপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, বেপরোয়া দ্রুতগতিতে মোটরসাইকেল (বাইক) চালিয়ে রহনপুর আসছিল ইসমাইল। পথে খোসালপুর সড়কে […]

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধে ৩ দিনব্যাপী কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে শিশুর সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলার জন্য বিশেষ কৌশল হিসেবে ধর্মীয় নেতাদের মতামত ও প্রশিক্ষণ বিষয়ক ১০-১২ এপ্রিল পর্যন্ত ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে, এসএসবিসি প্রকল্পের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই […]

গোমস্তাপুরে খালে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে খালে ডুবে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খালের পানিতে ডুবে রিশাদ (২০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগম নগর গ্রামে এই ঘটনা ঘটে। ২০ মাস বয়সী রিশাদ বেগম নগর গ্রামের নবির উদ্দিনের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, রিশাদ হাঁটতে শিখেছে। পরিবারের […]

নাচোলে বিএনপির ঈদ পরবর্তী মতবিনিময় সভা

নাচোলে বিএনপির ঈদ পরবর্তী মতবিনিময় সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা ও পৌর বিএনপির কর্মীদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় নাচোল মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান […]

সপ্তাহের বাজারদর : বেড়েছে সবজির দাম

সপ্তাহের বাজারদর : বেড়েছে সবজির দাম চাঁপাইনবাবগঞ্জে সকল প্রকার সবজির দাম বৃদ্ধি পেয়েছে। সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধির কারণ বলে বিক্রেতারা জানিয়েছেন। এছাড়া চিকন চালের দামও উর্ধ্বমুখি রয়েছে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। নিউমার্কেটের আব্দুর রহমান বাবু জানান, জিরাসাইল চাল প্রতিকেজি ৮৫-৮৬ টাকা, মিনিকেট চাল ৮৮-৯০ […]

গাছে গাছে দুলছে আমচাষিদের স্বপ্ন ৪ লাখ মে.টন উৎপাদনের প্রত্যাশা

গাছে গাছে দুলছে আমচাষিদের স্বপ্ন ৪ লাখ মে.টন উৎপাদনের প্রত্যাশা আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। সুস্বাদু সুমিষ্ট আমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। এই জেলায় উৎপাদিত আমের সুনামের কারণে অন্য জেলার আমকেও ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে চাঁপাইনবাবগঞ্জের আম বলে চালিয়ে দেয়া হয়। এবার আমের রাজধানীতে ৩৭ হাজার ৬০৪ হেক্টর বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় চার লাখ মেট্রিক টন। […]

সদরের সাড়ে ৬ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

সদরের সাড়ে ৬ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬ হাজার ৫৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী আউশ ধান ও মুগ বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। কৃৃিষ সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল (উফশী) আউশ ধান ও গ্রীষ্মকালীন মুগ ফসলের আবাদ ও […]

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. জনি ইকবাল (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। বৃহস্পতিবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত জনি […]

শিবগঞ্জে বিজ্ঞানী হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী পালন

শিবগঞ্জে বিজ্ঞানী হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক বিজ্ঞানী হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী পালন ও হোমিওপ্যাথি দিবস উপলক্ষে চার শতাধিক অসহায়, দুস্থ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ ওষুধ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসা চত্বরে হোমিও চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমিতির সভাপতি ডা. জান মুহাম্মদের সভাপতিত্বে […]