সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার ইফতার

অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার ইফতার চাঁপাইনবাবগঞ্জে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই ঈদগাহ ময়দানে এই ইফতারির আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সেনা কর্মকর্তা আলহাজ মো. সায়েদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মো. বাহার […]

পরিবহন শ্রমিকদের দুই পক্ষের দ্বন্দ্ব : তিনঘণ্টা বন্ধ যান চলাচল

পরিবহন শ্রমিকদের দুই পক্ষের দ্বন্দ্ব : তিনঘণ্টা বন্ধ যান চলাচল দূরপাল্লাসহ চাঁপাইনবাবগঞ্জের সকল রুটে শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে মঙ্গলবার তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকেল সোয়া ৪ টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুপুরে যাত্রীবাহী দূরপাল্লার বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে ঢাকা […]

জেলায় গণহত্যা দিবস পালিত

জেলায় গণহত্যা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বুকে ধারণ, নতুন প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, ২৪ এর আন্দোলন স্মরণে রাখার […]

নাচোলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নাচোলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৫-২৬ চক্রের ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে অবহিত করণ সভায় সূচনা বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো। এসময় নাচোল থানার […]

আইএফআইসি ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ইফতার

আইএফআইসি ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ইফতার চাঁপাইনবাবগঞ্জে আইএফআইসি ব্যাংক পিএলসির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বড় ইন্দারা মোড়ে ব্যাংকটির কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক রিপন বসাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট সোহরাব হোসেন, ঠিকাদার খাইরুল ইসলাম, সিটি ইলেক্ট্রনিকসের প্রোপ্রাইটার আব্দুল আজিজ, আইএফআইসি ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার নাজমুল ইসলাম, প্রয়াস […]

খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া-ইফতার

খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া-ইফতার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড বিএনপির ব্যানারে এই দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। সোমবার বিকেলে সিরাজ মন্ডলের টোলায় আয়োজিত মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন- বিএনপি চেয়ারপারসনের […]

নাচোলে গম শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ ৯ জন আহত

নাচোলে গম শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ ৯ জন আহত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাস্তার ওপর গম শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সূর্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন- […]

নাচোলে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার

নাচোলে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার   চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিপল্লী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে নাচোল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের মৃত ক্বারী নওশাদ আলীর ছেলে তারিক আহমেদ (৩৭) এবং সদর উপজেলার গোবরাতলা গ্রামের মো. একরামুল […]

শহরে ডিএনসি’র অভিযান ফেনসিডিলসহ আটক ২

শহরে ডিএনসি’র অভিযান ফেনসিডিলসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৮৮ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. সাইম (২৩) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে মো. শাহীন আলম আজম (২৩)। গত রবিবার রাত ১০টায় জেলা […]

ফিলিস্তিন-গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ নাচোলে

ফিলিস্তিন-গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ নাচোলে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ‘সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান’র ব্যানারে উপজেলার নেজামপুর আলিম মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নেজামপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আধুনিক মার্কেটর সামনে এক সমাবেশে মিলিত […]