সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে কানসাটে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে কানসাটে বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ‘সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান’র ব্যানারে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড় বলাকা মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কানসাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ […]

শিবগঞ্জে ঈদ উপহার পেল দেড় শতাধিক দুস্থ পরিবার

শিবগঞ্জে ঈদ উপহার পেল দেড় শতাধিক দুস্থ পরিবার ‘ঈদের হাসি হোক সবার’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেড় শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মধ্যে ‘ঈদ উপহার’ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সমকাল সুহৃদ। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকনের সভাপতিত্বে ঈদ উপহার প্রদানের আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ শিবগঞ্জ ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি […]

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে ওরিয়েন্টশন

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে ওরিয়েন্টশন চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে স্থানীয় অংশীজনদের নিয়ে ওরিয়েন্টশন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় আয়োজিত ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন স্থানীয় […]

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় রিপন আলী (৩৩) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। দণ্ডিত রিপন চাঁপাইনবাবগঞ্জ শহরের নতুন ইসলামপুর মিয়াপাড়ার মৃত আ. গফুরের […]

গোমস্তাপুরে যাত্রীদের জিম্মি করে ছিনতাই গ্রেপ্তার ৭, ভ্যানসহ মোবাইল উদ্ধার

গোমস্তাপুরে যাত্রীদের জিম্মি করে ছিনতাই গ্রেপ্তার ৭, ভ্যানসহ মোবাইল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর ও নজরপুর গ্রামের মাঝামাঝি এলাকায় আমবাগানের সামনে দস্যুতার ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে লাল চাঁদ নামের একজন ঘটনার কয়েক দিন আগে জেল থেকে ছাড়া পেয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করে। এরা সংঘবদ্ধ আন্তঃজেলা ছিনতাই, দস্যুতাকারী দলের সদস্য। […]

গোদাগাড়ীতে কৃষক মাঠ দিবস : বিনা ছোলা-৬’র গড় ফলন প্রতি বিঘায় সাড়ে ৫ মণ

গোদাগাড়ীতে কৃষক মাঠ দিবস : বিনা ছোলা-৬’র গড় ফলন প্রতি বিঘায় সাড়ে ৫ মণ রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ছোলার জাত বিনা ছোলা-৬’র প্রচার ও সম্প্রসারণ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের আইহাই ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ […]

গোমস্তাপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

গোমস্তাপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রহনপুর-নাচোল রেলপথের হিরুপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার নুর মোহাম্মদের ছেলে। স্থানীয়রা জানান, রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার […]

আমাদের শক্তি হচ্ছে জনগণ : নাচোলে বিএনপি নেতা আমিনুল

আমাদের শক্তি হচ্ছে জনগণ : নাচোলে বিএনপি নেতা আমিনুল চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম বলেছেন- দলীয়ভাবে আমাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে, পবিত্র মাহে রমজানে শুধু নেতাকর্মীদের নিয়ে নয়, দেশের সর্বস্তরের জনগণকে নিয়ে ইফতারের আয়োজন করতে হবে। কারণ, দেশের জনগণ হচ্ছে আমাদের শক্তি। দলের সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান […]

রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমের উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। সভায় উপস্থিত ছিলেন- জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, উপজেলা প্রকৌশলী মো. […]

গ্রামআদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সাথে সমন্বয় সভা

গ্রামআদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সাথে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে গ্রামআদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় […]