সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ : পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী জেলেকে ফেরত দিল বিএসএফ

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী জেলেকে ফেরত দিল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী মো. আলমগীর শেখ (২৭) নামের এক বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ। পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় অংশে ঢুকে পড়লে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ তাকে আটক করে। পরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাকে ফেরত দেয়া […]

শিবগঞ্জে আগুনে পুড়েছে ঘর মারা গেছে দুটি গরু, এক কিশোর দগ্ধ

শিবগঞ্জে আগুনে পুড়েছে ঘর মারা গেছে দুটি গরু, এক কিশোর দগ্ধ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে এক ব্যক্তির দুটি ঘরসহ দুটি গরু পুড়ে মারা গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে আব্দুল খালেক (১৮) নামে এক কিশোর দগ্ধ হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক […]

র‌্যাবের অভিযানে বাররশিয়ায় হেরোইন জব্দ গ্রেপ্তার এক

র‌্যাবের অভিযানে বাররশিয়ায় হেরোইন জব্দ গ্রেপ্তার এক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বাররশিয়া এলাকা থেকে ১০২ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর পশ্চিমপাড়ার মঞ্জুর রহমানের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে গোপন সংবাদের […]

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ সম্পর্কিত জেলা টাস্কফোর্স কমিটির এক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভা সঞ্চালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মীর আল মনসুর শোয়াইব। তিনি জানান প্রতিদিনই […]

সীমান্ত ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

সীমান্ত ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত ব্যাংক পিএলসির ৩৪তম এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সদর দপ্তরের ২নং গেটে বুথের উদ্বোধন করেন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান। এসময় উপস্থিত ছিলেন- সীমান্ত ব্যাংক পিএলসি রাজশাহী শাখা ব্যবস্থাপক ওয়াহেদুল বারী, সহকারী সম্পর্ক স্থাপনকারী ব্যবস্থাপক মির্জা রাকিব হাসান। সীমান্ত ব্যাংক বিজিবি […]

আরএমটিপি ডেইরি প্রকল্প মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষ হলো

আরএমটিপি ডেইরি প্রকল্প মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষ হলো চাঁপাইনবাবগঞ্জে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি-ডেইরি) প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন সোমবার শেষ হয়েছে। গত শনিবার থেকে মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন শুরু করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র উপব্যবস্থাপক শাহরিয়ার আল মাহমুদ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-০১ এর পলশা, নশিপুর, শ্রীরামপুরে অবস্থিত চলমান প্রকল্পের […]

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধসহ ১১ দাবিতে মানববন্ধন

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধসহ ১১ দাবিতে মানববন্ধন নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ ও বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি অব্যাহত রয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সবস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে ১১টি দাবি […]

পরিবহন শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা

পরিবহন শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- রাজ. ৩০৬৩) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দুর্গাপুর মোড়ে পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় সংগঠনটির কার্যালয় চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম শহিদ ড্রাইভার। সূচনা বক্তব্য দেন- সংগঠনটির সাধারণ সম্পাদক […]

র‌্যাবের অভিযানে শিবগঞ্জে ইয়াবাসহ  দুজন গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে শিবগঞ্জে ইয়াবাসহ  দুজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকা থেকে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা গোঠাপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সামির উদ্দিন ওরফে শহিদুল পাতান (৩৫) ও মৃত আলতাফ হোসেনের ছেলে মো. তেজামুল (৪২)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, […]

আরএমটিপি ডেইরি প্রকল্প : মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনে পিকেএসএফের উপব্যবস্থাপক

আরএমটিপি ডেইরি প্রকল্প মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনে পিকেএসএফের উপব্যবস্থাপক চাঁপাইনবাবগঞ্জে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি-ডেইরি) প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র উপব্যবস্থাপক শাহরিয়ার আল মাহমুদ। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-২৩ এর চরমোহনপুরে চলমান প্রকল্পের কার্যক্রম পরিদর্শ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ও আরএমটিপি ডেইরি […]