নাচোলে কার্প-জাতীয় মাছের পোনা বিতরণ

নাচোলে কার্প-জাতীয় মাছের পোনা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে ৫ জন মৎস্যচাষির মধ্যে ফ্যাটেনিং প্রদর্শনীর জন্য ১২৫ কেজি কার্প-জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার পোনাগুলো বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নাধীন সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাতের) আওতায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ফতেপুর প্রয়াসের ফতেপুর শাখার মৎস্যচাষিদের মধ্যে পোনাগুলো […]
গোমস্তাপুরে প্রয়াসের পেঁয়াজ বীজ বিতরণ

গোমস্তাপুরে প্রয়াসের পেঁয়াজ বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় পেঁয়াজ বীজ (কন্দ) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-০৭ রহনপুর অফিসে এই বীজ (কন্দ) বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে পেঁয়াজ বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে পরামর্শ দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- […]
শিবগঞ্জ পৌরসভায় টিসিবির পণ্য বিক্রি শুরু

শিবগঞ্জ পৌরসভায় টিসিবির পণ্য বিক্রি শুরু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা এলাকায় নিম্নআয়ের ৩ হাজার ৪২৯টি পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা চত্বরে বিক্রয় কার্যক্রম শুরু হয়। কার্ডধারী প্রত্যেক পরিবারকে ২৭০ টাকা মূল্যে ৫ কেজি চাল ও ২ কেজি মসুর ডাল দেয়া হচ্ছে। শিবগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, প্রতি কেজি চাল ৩০ টাকা […]
শিবগঞ্জে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

শিবগঞ্জে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান-আল-ইমরান। এতে বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও বীর […]
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত ‘অর্ন্তভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকাশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদেরকে সমাজের মূলধারায় নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রতিবন্ধীরাও সমাজে অনেক অবদান রাখতে […]
লালাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

লালাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফজলু (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার মহারাজপুর গোয়ালটুলি গ্রামের মৃত সাজ্জাদ মন্ডলের ছেলে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়ায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দিন জানান, মঙ্গলবার দুপুর […]
সানশাইন সম্পাদক তসিকুল ইসলাম বুকলের ইন্তেকাল

সানশাইন সম্পাদক তসিকুল ইসলাম বুকলের ইন্তেকাল রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। এর আগে গত রবিবার দিবাগত রাতে রাজধানী ঢাকার ইসিবি চত্বর […]
চাঁপাইনবাবগঞ্জে দুই দিনের তথ্যমেলা শুরু হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে দুই দিনের তথ্যমেলা শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর যৌথ উদ্যোগে দুই দিনের তথ্যমেলা শুরু হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বটতলা মঞ্চে আলোচনা সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান […]
নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন : ভোক্তার মহাপরিচালককে স্মারকলিপি

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন : ভোক্তার মহাপরিচালককে স্মারকলিপি আলু, পেঁয়াজ, সয়াবিন তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি। সোমবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। মানবন্ধনে বক্তব্য দেন- ক্যাব চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি তাজেমুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল […]
গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেল প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় জাতীয় দিবস […]