আপনাদের বঞ্চনা কতটা কমানো যায় সেই চেষ্টা করা হবে : আদিবাসীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক

আপনাদের বঞ্চনা কতটা কমানো যায় সেই চেষ্টা করা হবে : আদিবাসীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ আদিবাসীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা সমাজের সুবিধাবঞ্চিত গোষ্ঠী। যারা সুবিধাপ্রাপ্ত, তাদের অনেক দায়িত্ব রয়েছে সুবিধাবঞ্চিত গোষ্ঠীদের জন্য কাজ করার। একই সাথে আমরা যারা সরকারি দায়িত্বে আছি, আমাদেরও এটা সরকারি দায়িত্ব যে আপনাদেরকে মূলধারায় নিয়ে আসা। তিনি […]
শিবগঞ্জে অর্থনৈতিক শুমারি গণনাকারীদের প্রশিক্ষণের উদ্বোধন

শিবগঞ্জে অর্থনৈতিক শুমারি গণনাকারীদের প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪ দিনব্যাপী অর্থনৈতিক শুমারির-২০২৪ এর মূল শুমারির গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে বিআরডিবি’র সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান-আল- ইমরান। ‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন’- এ স্লোগানকে সামনে রেখে […]
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৭ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৭ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭৮ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। […]
শিবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপার ৪ বাংলাদেশী আটক

শিবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপার ৪ বাংলাদেশী আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমানে অবৈধভাবে পারাপারের অভিযোগে চারজন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। পরে তাদের শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান। আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মো. […]
গোমস্তাপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

গোমস্তাপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার […]
বেলেপুকুর কিডস্ ভ্যালি স্কুলে শিক্ষক ও অভিভাবক সমাবেশ

বেলেপুকুর কিডস্ ভ্যালি স্কুলে শিক্ষক ও অভিভাবক সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেলেপুকুর মহল্লায় কিডস্ ভ্যালি স্কুলের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিষ্টাচার বিষয়ে অভিভাবকদের সচেতন করা, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষায় শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কিডস্ ভ্যালি স্কুল প্রাঙ্গণে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের […]
সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে গোমস্তাপুর ভারতীয় নাগরিক আটক

সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে গোমস্তাপুর ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নাজির উদ্দীন কার্তিক (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার রাত ৯টার দিকে ওই সীমান্তের কেতাব বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাজির ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুরের […]
জেলা স্কাউটসের শিক্ষা ও মানবতা তহবিলের অনুদান প্রদান

জেলা স্কাউটসের শিক্ষা ও মানবতা তহবিলের অনুদান প্রদান চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের শিক্ষা ও মানবতা তহবিলের অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন অনুদানের নগদ দেড় লাখ টাকা ৬টি পরিবারের কাছে হস্তান্তর করেন। পরিবারগুলোকে স্বাবলম্বী করতে, তাদের পছন্দের কর্মসংস্থানের জন্য এ আর্থিক অনুদান চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের শিক্ষা […]
ভোলাহাট বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন : জর্জ সভাপতি কাদের সম্পাদক

ভোলাহাট বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন : জর্জ সভাপতি কাদের সম্পাদক দীর্ঘ ১৬ বছর পর চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা বিএনপির ত্রিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোহা. ইয়াজদানী রাজী জর্জ সভাপতি এবং মোহা. আব্দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার বেলা ৩টার দিকে ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াজদানী […]
বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণার লক্ষে প্রাথমিক সভা

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণার লক্ষে প্রাথমিক সভা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণার লক্ষে প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলার। প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি. জেমস বিশ্বাস। অনুষ্ঠানের মূল লক্ষ্য- […]