শিবগঞ্জে খড়ি সংগ্রহে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

শিবগঞ্জে খড়ি সংগ্রহে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুরে আম গাছ থেকে শুকনো খড়ি সংগ্রহ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু মারুফ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। সে ভোলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। শিশুটির পিতা […]
দেবিনগরে জামায়াতের পথসভা

দেবিনগরে জামায়াতের পথসভা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নে জামায়াতের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দেবিনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। দেবিনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি ডা. গোলাম […]
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৩ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৩ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২১ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা সবাই নাচোল উপজেলা স্বাস্থ্য […]
সপ্তাহের বাজারদর : বেড়েছে আলু ও দেশী মুরগির দাম কমেনি পেঁয়াজের ঝাঁজ

সপ্তাহের বাজারদর : বেড়েছে আলু ও দেশী মুরগির দাম কমেনি পেঁয়াজের ঝাঁঝ চাঁপাইনবাবগঞ্জে এবার আলু ও দেশী মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পেঁয়াজের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে চাল, ডাল, আটা, সবজি ও মাছ। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। ভারতীয় সাদা […]
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ১৫ বছর কারাদণ্ড একজনের

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ১৫ বছর কারাদণ্ড একজনের চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় জনি রহমান (৩৬) নামে একজনকে ১৫ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন স্পেশাল ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর মকরমপুর গ্রামের কুরবান আলীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান দণ্ডিতের অনুপস্থিতিতে (পলাতক) এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, […]
আদিবাসীদের শ্মশান ও ভূমি সমস্যার সমাধানের আশ্বাস সদর ইউএনওর

আদিবাসীদের শ্মশান ও ভূমি সমস্যার সমাধানের আশ্বাস সদর ইউএনওর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের নাধাইকৃষ্ণপুরে আদিবাসীদের শ্মশান ও ভূমি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. তাছমিনা খাতুন। বৃহস্পতিবার বিকেলে আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। তাছমিনা খাতুন বলেন, এই এলাকায় যেখানে খাসজমি আছে সেগুলোর তথ্য […]
সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ২২ খামারির কাছে

সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ২২ খামারির কাছে মানসম্মত গোখাদ্য সরবরাহের মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষে স্থানীয় খামারিদের মধ্যে বিভিন্ন আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এরই অংশ হিসেবে প্রাণীপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উপকারভোগীদের মধ্যে সাইলেজ প্রযুক্তি […]
গোমস্তাপুর ও নাচোলে মাছের পোনা বিতরণ

গোমস্তাপুর ও নাচোলে মাছের পোনা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় প্রয়াস মানবকি উন্নয়ন সোসাইটির ১০ জন মৎস্যচাষির মধ্যে গুলসা ও দেশী শিং মাছের পোনা বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে রহনপুর ও নাচোল শাখার সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাত) আওতায় এইসব পোনা বিতরণ করা হয়। এ […]
গোমস্তাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

গোমস্তাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। গত বুধবার সন্ধ্যায় রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এ মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, থানাকে দালালমুক্তসহ নানা বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। এ সময় ওসি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় গোমস্তাপুর […]
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৬ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৬ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট […]