শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ডিএনসি’র পৃথক অভিযানে গোমস্তাপুর ও সদরে চোলাইমদসহ ৪ জন গ্রেপ্তার

ডিএনসি’র পৃথক অভিযানে গোমস্তাপুর ও সদরে চোলাইমদসহ ৪ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের হরিপুর ও খরপা এলাকায় এবং জেলার সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে পৃথক চারটি অভিযান চালিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের (ডিএনসি) সদস্যরা। রবিবার চালানো এসব অভিযানে চোলাইমদ ও মদ তৈরির উপকরণসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নারীও রয়েছেন। […]

জ্বালানি তেল পরিস্থিতি : পাচার রোধে এখনো সতর্ক অবস্থানে চাঁপাইনবাবগঞ্জ

জ্বালানি তেল পরিস্থিতি পাচার রোধে এখনো সতর্ক অবস্থানে চাঁপাইনবাবগঞ্জ অ্যাপস চালু হওয়ায় কমে আসছে ভোগান্তি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে চলতি বছরের মার্চের শুরু থেকেই সারাদেশে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। সেই সময় দেশে রমজান মাস থাকায় অস্থিরতা তীব্র আকার ধারণ করে। দাম বাড়ার আশঙ্কায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে লাইন দীর্ঘতর হয়। এর প্রভাব […]

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পনেররশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ওই গ্রামের আনিসুর রহমানের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। […]

পাঁচ দিনের জন্য ৫০০ টাকার জ্বালানি ভোগান্তি কমার আশা জেলা প্রশাসকের

পাঁচ দিনের জন্য ৫০০ টাকার জ্বালানি ভোগান্তি কমার আশা জেলা প্রশাসকের চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের পিটিআই এলাকায় অবস্থিত মেসার্স এ.কে. খান ফিলিং স্টেশন। বৃহস্পতিবার সকালে জ্বালানি তেল নিতে মোটরসাইকেল চালকরা সারিবদ্ধভাবে লাইনে দঁাঁড়িয়ে অপেক্ষা করছেন। এখানে বৈধ কাগজপত্রধারী প্রতিটি মোটরসাইকেলকে দেয়া হচ্ছে ৫০০ টাকার পেট্রোল অথবা অকটেন। একজন টেকনিশিয়ান লাইনে দাঁড়ানো মোটরসাইকেলগুলোর নম্বর অ্যাপসে লিখে নিচ্ছেন। একজনকে […]

চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় হচ্ছে চিনাবাদামের চাষ

চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় হচ্ছে চিনাবাদামের চাষ চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় হয়েছে চিনাবাদাম চাষ। জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উজেলায় ছড়িয়ে পড়েছে চিনাবাদামের চাষাবাদ। তবে সবচেয়ে বেশি চাষ হচ্ছে সদর উপজেলায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সদর উপজেলায় প্রায় ৫০০ বিঘা, শিবগঞ্জ উপজেলায় ২০০ বিঘা, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় ১৫ বিঘা করে এবং ভোলাহাট উপজেলায় […]

গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, রহনপুর […]

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি হাম সন্দেহভাজন আরো ৩৫ শিশু

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি হাম সন্দেহভাজন আরো ৩৫ শিশু চাঁপাইনবাবগঞ্জে কমছে না হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহভাজন আরো ৩৫ শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত তাদেরকে ভর্তি করা হয়। এর আগের দিন ভর্তি হয়েছিল ২৫ জন রোগী। এছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা […]

বড়দাদপুর খালেদ আলী মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বড়দাদপুর খালেদ আলী মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর খালেদ আলী মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। […]

মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ

মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে পরীক্ষা উপকরণ দেয়া […]

প্রয়াসের মাসিক সমন্বয় সভা

প্রয়াসের মাসিক সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকাল ৯টা থেকে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত […]