সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে মাদকসহ তিনজন আটক

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে মাদকসহ তিনজন আটক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার জাহিদনগর ও নন্দলালপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার জাহিদনগর গ্রামের মো. এনামুল হকের ছেলে মো. সামিউল হক (৪০) ও তার ভাই মো. মাহিদুর (৩৮), একই উপজেলার নন্দলালপুর গ্রামের মো. […]

দেবীনগরে কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে পাকা না করার প্রতিবাদ

১০ কিলোমিটারে দীর্ঘশ্বাস দেবীনগরের হাজার হাজার মানুষের কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে পাকা না করার প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নজিপুর গোলাম মোহাম্মদের মোড় এবং বাগানপাড়া-মহাজনটোলা পর্যন্ত রাস্তাটি প্রায় ১০ কিলোমিটার। পুরোটাই কাঁচা। যুগ যুগ ধরে এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। আর এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রাস্তা সংলগ্ন হাজার […]

ফুড ফর্টিফিকেশন বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ

ফুড ফর্টিফিকেশন বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা এবং বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনায় ফুড ফর্টিফিকেশন অন্তর্ভুক্তকরণ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ‘গেইন’র সহযোগিতায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয় (বিএনএনসি) এই কর্মশালার আয়োজন করে। বেলা ১১টা থেকে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. […]

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৫ জন : হাসপাতালে ভর্তি ৭২

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৫ জন : হাসপাতালে ভর্তি ৭২ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৫ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ৩৬ জন এবং বহির্বিভাগে ৩৫ জন শনাক্ত হয়েছেন। এছাড়া শিবগঞ্জে ২ জন, গোমস্তাপুর ও নাচোলে ১ জন করে শনাক্ত হয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন […]

র‌্যাবের অভিযানে গোমস্তাপুরে জব্দ ফেনসিডিল গ্রেপ্তার ৩

র‌্যাবের অভিযানে গোমস্তাপুরে জব্দ ফেনসিডিল গ্রেপ্তার ৩ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১০০ বোতল ফেনসিডিল জব্দসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার বেলা ১১টায় গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদ্রাসা মোড় হতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়। রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে […]

শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা কিবরিয়া আটক

শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা কিবরিয়া আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে আটক করেছে পুলিশ। আটক হওয়া কিবরিয়া শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মোহদীপুর গ্রামের বাসিন্দা। রবিবার সকালে শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এসএম শাকিল হাসান জানান, উপজেলা […]

গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বেলা ১০টায় রহনপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জিন্নাউল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন— রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন […]

শোক সংবাদ

শোক সংবাদ   চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের গণিত বিভাগের ইন্সট্রাক্টর মুহা. আফজাল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রবিবার তার দুটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুরে প্রথম জানাজা মরহুমের কর্মস্থলে অনুষ্ঠিত হয়। দ্বিতীয়টি বিকেল সাড়ে ৫টার পর নিজ এলাকা রহনপুর […]

সপ্তাহের বাজারদর : কাঁচা মরিচের কেজি ২৫০ টাকা

সপ্তাহের বাজারদর : কাঁচা মরিচের কেজি ২৫০ টাকা চাঁপাইনবাবগঞ্জে টানা বর্ষার কারণে সকল সবজির দাম বৃদ্ধি ঊর্ধ্বমুখী রয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। কাঁচা মরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। শুক্রবার সকালে জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে এমনটাই জানা গেছে। বস্তায় চাল বিক্রেতা কাওসার আলী রুবেল জানান, আটাশ চাল প্রতিকেজি ৬৪ টাকা, মিনিকেট […]

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৯১ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৯১ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৯১ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন। গোমস্তাপুরে ৩ জন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ৬৩ জন। তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে  শুক্রবার সকাল ৮টা পর্যন্ত […]