সদর ও নাচোলে ৩০ কৃষককে দেয়া হলো আমন বীজ

সদর ও নাচোলে ৩০ কৃষককে দেয়া হলো আমন বীজ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলায় ও নাচোল উপজেলার ফতেপুরে ৩০ জন কৃষককে উচ্চ ফলনশীল ব্রি ধান-৫১, ৭৫, ৯০ ও ৯৩ জাতের আমন বীজ দেয়া হয়েছে। রবিবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ গোবরাতলায় ১৫ জনকে ও ইউনিটে-১১ ফতেপুরে ১৫ জনকে আমন মৌসুমের জন্য এই ধানবীজ দেয়া হয়। এসময় […]
বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবি

সোনামসজিদ স্থলবন্দরে পাল্টা সংবাদ সম্মেলন চার সংগঠনের বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকে সড়কে লাল পতাকা টাঙিয়ে অবৈধভাবে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন চারটি সংগঠন। রবিবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা। এই যৌথ সংবাদ সম্মেলনের […]
গোমস্তাপুরে সিএমইএস’র জব ফেয়ার

গোমস্তাপুরে সিএমইএস’র জব ফেয়ার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সাইনস (সিএমএস)-এর জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সংস্থার নয়াদিয়াড়ী ইউনিট কার্যালয় প্রাঙ্গণে এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়। সিএমইএসের ইমপাওয়ারিং ওমেন অ্যান্ড গার্লস প্রজেক্টের নয়াদিয়াড়ী ইউনিটের তৃতীয় কোয়ার্টারের প্রশিক্ষার্থীরা ও বিভিন্ন এন্টারপ্রাইজের মালিক এতে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন— ওই ইউনিটের […]
মহানন্দা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মহানন্দা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে সাইদুর রহমান (৬৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার ইসলামপুরের ইদু মাঝির ঘাটে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া সাইদুর রহমান সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর-মেলকারপাড়ার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর […]
সপ্তাহের বাজার দর : চাল ও আলুর মূল্য ঊর্ধ্বমুখি

সপ্তাহের বাজার দর : চাল ও আলুর মূল্য ঊর্ধ্বমুখি চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে চাল, আটা, আলু ও দেশী মুরগির দাম। ডাল, মাছ, মাংস, সবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে এমনটাই জানা গেছে। বস্তায় চাল বিক্রেতা রুবেল জানান, আটাশ চাল প্রতিকেজি ৬৪ টাকা, গত সপ্তাহের তুলনায় ৪ টাকা বেড়ে মিনিকেট […]
নাচোলে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার

নাচোলে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দিনব্যাপী বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের নিয়ে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) নাচোল এই সেমিনারের আয়োজন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রশিক্ষণ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইউআইটিআরসিইর সহকারী প্রোগ্রামার শামছ-ই-তাবরিজের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ […]
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের নয়াগোলায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নয়াগোলা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সভায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন— সদর উপজেলা সমাজসেবা […]
চাঁদাবাজি বন্ধসহ ১৫ দাবি ট্রাক মালিক-শ্রমিকদের

সোনামসজিদ স্থলবন্দরে আজ থেকে ডাকা আন্দোলন কর্মসূচি স্থগিত চাঁদাবাজি বন্ধসহ ১৫ দাবি ট্রাক মালিক-শ্রমিকদের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য পরিবহনে ট্রাক হতে অবৈধভাবে চাঁদা উত্তোলন বন্ধসহ ১৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলাশহরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ ও জেলা […]
শিবগঞ্জে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শিবগঞ্জে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান এবং উন্নয়ন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালিনগর উচ্চ বিদ্যালয়ের হলরমে অনুষ্ঠিত এসব আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— […]
নাচোলে সফল উদ্যোক্তাদের সম্মাননা দিল প্রয়াস

নাচোলে সফল উদ্যোক্তাদের সম্মাননা দিল প্রয়াস চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সফল উদ্যোক্তাদের সম্মাননা দিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রয়াসের কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের এই সম্মাননা দেয়া হয়। বৃহস্পতিবার সকালে নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী। প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক […]