শিবগঞ্জে বজ্রপাতে শিশু নিহত

শিবগঞ্জে বজ্রপাতে শিশু নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে শ্রী মৃনাল সিংহ (৮) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামের শ্রী রাজুু সিংহের ছেলে। সে ৬৭নং চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ও মনাকষা ইউপি সচিব আব্দুর রাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, […]
শিবগঞ্জে পদ্মায় ডুবে দুই শিশুর মৃত্যু

শিবগঞ্জে পদ্মায় ডুবে দুই শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর শাখায় গোসল করতে নেমে ডুবে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো— উত্তর উজিরপুর মাঝাপাড়ার ওমর আলীর ছেলে আব্দুল আলিম (১১) ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম (১১)। শিবগঞ্জ […]
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ এক বাংলাদেশী যুবক নিখোঁজ

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ এক বাংলাদেশী যুবক নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে মোহাম্মদ লালচাঁন নামে এক বাংলাদেশী যুবক নিখোঁজ রয়েছেন। রবিবার ভোর রাতে জেলার জোহরপুর সীমান্ত দিয়ে ভারতে যান তিনি। এরপর আর ফিরতে পারেননি এবং তার কোনো খোঁজও মিলছে না বলে স্থানীয়রা জানিয়েছে। নিখোঁজ মোহাম্মদ লালচাঁন জেলার শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া ওয়াহেদপুর […]
শিবগঞ্জে পাগলায় ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

শিবগঞ্জে পাগলায় ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে আরিয়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আরিয়ান জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের চামকাপাড়া গ্রামের তোহর আলির ছেলে। শিশুটির পিতা তোহর আলি ও উজিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে শিশুটি পরিবারের সকলের অজান্তে […]
শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা কিবরিয়া আটক

শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা কিবরিয়া আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে আটক করেছে পুলিশ। আটক হওয়া কিবরিয়া শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মোহদীপুর গ্রামের বাসিন্দা। রবিবার সকালে শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এসএম শাকিল হাসান জানান, উপজেলা […]
ছত্রাজিতপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ইউএনও’র

ছত্রাজিতপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ইউএনও’র চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। শুক্রবার ছুটির দিনেও তিনি ঘরে বসে না থেকে পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মিজানুর রহমান, ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী ছবিসহ ওয়ার্ড সদস্য, গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে পদ্মা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

শিবগঞ্জে পদ্মা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদী থেকে ৩০ থেকে ৩৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের চর সেতারপুর এলাকায় পদ্মা নদীতে থেকে মরদেহটি উদ্ধার করা হয় । শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এস এম সাকিল হাসান জানান, বিকালে উজিরপুরের চর […]
শিবগঞ্জ উপজেলা প্রশাসনের দিনভর কর্মসূচি

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের দিনভর কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক এক সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া উপকরণ এবং সৌন্দর্যবর্ধক বাগানবিলাস, কাঠগোলাপ, কৃষ্ণচূড়া, চন্দ্রপ্রভা ও রেভেনিয়া গাছের চারা এবং আগুন ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। […]
পদ্মা নদী ভাঙনের আতঙ্কে ৫০ হাজার মানুষ

পদ্মা নদী ভাঙনের আতঙ্কে ৫০ হাজার মানুষ ভাঙন শুরুর আগেই পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর বর্ষাকালের আগেই এবার গ্রীষ্মের শেষ থেকেই শুরু হয়েছে বৃষ্টি। গ্রীষ্মের এই বৃষ্টি জোরেশোরে বর্ষাকাল আগমনেরই প্রতিধ্বনি। আর তাই আষাঢ়ের শুরু থেকেই প্রতিদিনই ঝরছে বৃষ্টি। পানিতে ভরে উঠছে ধু ধু পদ্মা নদী। বৃষ্টির সজীবতায় সবুজ প্রকৃতি উজ্জ্বল হলেও চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় পানি বৃদ্ধির […]
এবার শিবগঞ্জেও ডেঙ্গুর হানা : চাঁপাইনবাবগঞ্জে নতুন আক্রান্ত ৫০

এবার শিবগঞ্জেও ডেঙ্গুর হানা : চাঁপাইনবাবগঞ্জে নতুন আক্রান্ত ৫০ চাঁপাইনবাবগঞ্জে সদর ও গোমস্তাপুরের পর এবার শিবগঞ্জেও ডেঙ্গু দেখা দিয়েছে। অধিক বর্ষা ও রাস্তাঘাট, ড্রেন, খাল, ডোবা অপরিষ্কার থাকায় নীরবে ডেঙ্গুর বিস্তার ঘটছে। গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫০ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৫ জনকে ২৫০ […]