ভিয়েতনামের হিউতে ২৪ ঘন্টায় ১.৭ মিটার বৃষ্টিপাতের রেকর্ড

ভিয়েতনামের হিউতে ২৪ ঘন্টায় ১.৭ মিটার বৃষ্টিপাতের রেকর্ড ভিয়েতনামের কেন্দ্রীয় শহর হিউতে ২৪ ঘন্টায় এক মিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি দেশটির দুই দশক আগের জাতীয় রেকর্ডকে ভেঙে দিয়েছে। পরিবেশ মন্ত্রণালয় মঙ্গলবার একথা জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোববার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত হিউতে তিনটি পরিমাপক স্টেশনে ১ দশমিক ৭ মিটার […]
অ্যামাজন ৩০ হাজার অফিস কর্মী ছাঁটাই করবে

অ্যামাজন ৩০ হাজার অফিস কর্মী ছাঁটাই করবে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বৃদ্ধির মধ্যে ই-কমার্স এবং প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন খরচ কমানোর ফলে হাজার হাজার অফিস কর্মী ছাঁটাই করবে। সান ফ্রান্সিসকো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া কঠোর পদক্ষেপে প্রায় ৩০ সহস্র পদ ছাঁটাই করা হবে। এই […]
অস্ট্রেলিয়ার ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা মেনে চলবে মেটা ও টিকটক

অস্ট্রেলিয়ার ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা মেনে চলবে মেটা ও টিকটক প্রযুক্তি জায়ান্ট মেটা ও টিকটক মঙ্গলবার জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ার ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা মেনে চলবে। তবে তারা সতর্ক করে বলেছে, এই যুগান্তকারী আইন বাস্তবায়ন করা কঠিন হতে পারে। অস্ট্রেলিয়া ১০ ডিসেম্বর থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়া […]
নিজেদের উপকূল রক্ষায় নড়েচড়ে বসেছে ভেনেজুয়েলা

নিজেদের উপকূল রক্ষায় নড়েচড়ে বসেছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা উপকূলরক্ষা বাড়াতে সামরিক মহড়া পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতি ও সম্ভাব্য ‘গোপন অভিযান’ থেকে প্রতিরক্ষা জোরদার করতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। এ কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভøাদিমির পাদ্রিনো। পেন্টাগনের বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েনের একদিন পর কাড়াকাস এ মহড়া ঘোষণা করে। পাদ্রিনো বলেন, মহড়া শুরু হয়েছে এবং […]
কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে নিয়ে কানাডার তৈরি একটি শুল্কবিরোধী বিজ্ঞাপনকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর মাত্র দুদিন আগেই কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধ করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, অন্টারিও প্রদেশের […]
নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও চালু হতে পারে বিতর্কিত এসআইআর

নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও চালু হতে পারে বিতর্কিত এসআইআর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও চালু হতে পারে বিতর্কিত স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)। সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যটিতে এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন চালু করা হয়। এর মাধ্যমে প্রায় ৬২ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয় নির্বাচন কমিশন। বিহারের পর পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচনের আগে এসআইআর চালুর […]
সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির কারাদণ্ড

সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির কারাদণ্ড ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আর্থিক দুর্নীতির দায়ে কারাগারে পাঠানো হয়েছে। দেশটির ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যিনি কোনো অপরাধের দায় মাথায় নিয়ে কারা ভোগ করবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের সহযোগী নেতা ফিলিপ পেটেইন ১৯৪৫ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাগারে যাওয়ার পর থেকে কোনো ফরাসি সাবেক নেতাকে কারাগারে যেতে হয়নি। লিবিয়ার […]
যে কারণে ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ

যে কারণে ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ হোয়াইট হাউসের ঐতিহাসিক ইস্ট উইংয়ের অংশ ভাঙা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বলরুম তৈরির জন্য অংশটি ভাঙা হচ্ছে। স্থানীয় সময় গত সোমবার থেকে নির্মাণকর্মীরা ভবনের দক্ষিণ দিকের ছাউনিযুক্ত প্রবেশপথ ও জানালার বিশাল অংশ অপসারণের কাজ শুরু করে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইস্ট উইং “পুরোপুরি আধুনিকায়ন” করা হচ্ছে। […]
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার দায়িত্ব নিতে যাচ্ছেন সানায়ে তাকাইচি। নতুন জোট গঠনের জন্য ১১ ঘণ্টার মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করায় জাপান সামাজিক রক্ষণশীল তাকাইচিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে চলেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। তবে জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী এত বছরের মধ্যে একটি সংখ্যালঘু সরকারের […]
বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন নয়াদিল্লি, বায়ুদূষণ ১৬ গুণের বেশি

বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন নয়াদিল্লি, বায়ুদূষণ ১৬ গুণের বেশি ভারতের রাজধানী নয়াদিল্লি ঘন, বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত দৈনিক সর্বোচ্চ মাত্রার তুলনায় এখানকার বায়ুদূষণের মাত্রা ১৬ গুণেরও বেশি বেড়ে গেছে। ৩ কোটিরও বেশি মানুষের বসবাস এই মহানগরীতে। প্রতি বছর শীতকালে শহরজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর তালিকায় নিয়মিতই উঠে আসে […]