৪ মিনিটে ফ্রান্সের বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়াম লুট

৪ মিনিটে ফ্রান্সের বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়াম লুট ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে ঘটে গেছে এক নজিরবিহীন চুরির ঘটনা। গত রোববার সকালে জাদুঘর খোলার কিছুক্ষণ পরই কয়েকজন মুখোশধারী অনুপ্রবেশকারী অ্যাপোলো গ্যালারিতে ঢ়ুকে নেপোলিয়ন যুগের আটটি মূল্যবান রত্নালংকার চুরি করে নিয়ে গেছে। চোরের দল এত দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ সেরেছে যে কারও কারও কাছে এটিকে […]
ভারতকে ট্রাম্পের হুঁশিয়ারি

ভারতকে ট্রাম্পের হুঁশিয়ারি রাশিয়ার তেল ক্রয়কে কেন্দ্র করে ভারতের ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বরাবরই এ থেকে ভারতকে সরে আশার আহ্বান জানিয়ে আসছেন। সর্বশেষ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে তার। ট্রাম্প জানান, রাশিয়ান তেল ক্রয় সীমিত করবেন বলে তাকে জানিয়েছেন মোদি। তবে, তার […]
সৌদির স্থলপথে ৪ ঘণ্টায় যাওয়া যাবে ১৫০০ কি.মি

সৌদির স্থলপথে ৪ ঘণ্টায় যাওয়া যাবে ১৫০০ কি.মি সৌদি আরব ৭ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করতে যাচ্ছে এক উচ্চগতির রেল প্রকল্প, যা লোহিত সাগরকে উপসাগরীয় অঞ্চল অর্থাৎ রিয়াদ থেকে জেদ্দাকে যুক্ত করবে। ওকাজ আরবি দৈনিকের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়, এই অত্যাধুনিক রেললাইনটির নাম দেয়া হয়েছে “ল্যান্ড ব্রিজ”। বহু আন্তর্জাতিক মহল […]
ভারতে চিকিৎসা নিতে গিয়ে মারা গেলেন কেনিয়ার বিরোধীদলীয় নেতা

ভারতে চিকিৎসা নিতে গিয়ে মারা গেলেন কেনিয়ার বিরোধীদলীয় নেতা কেনিয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা ভারতের কেরালায় চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তিনি ভারতের কেরালার কোচি শহরের দেবমাথা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। বুধবার সকালে হাঁটার সময় হঠাৎ অসুস্থ […]
কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা আর নেই

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা আর নেই কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ওডিঙ্গার অফিসের এক সূত্র বুধবার রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ভারতের সংবাদমাধ্যম মথুরুভুমি আগেই এক প্রতিবেদনে জানিয়েছিল, ওডিঙ্গা ভারতের দক্ষিণাঞ্চলের শহর কোচিতে চিকিৎসাধীন ছিলেন। তিনি বুধবার হঠাৎ হার্ট […]
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষ, ১২ বেসামরিক নাগরিক নিহত

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষ, ১২ বেসামরিক নাগরিক নিহত আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় বুধবার অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমন রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দেশের মধ্যে নাজুক শান্তি পরিস্থিতি আবারও ভেঙে পড়েছে। গত সপ্তাহে হওয়া সংঘর্ষে ডজনখানেক […]
ভেনিজুয়েলার বন্যায় ১৪ খনি শ্রমিকের প্রাণহানি

ভেনিজুয়েলার বন্যায় ১৪ খনি শ্রমিকের প্রাণহানি ভেনিজুয়েলার পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৪ জন খনি শ্রমিক প্রাণ হারিয়েছে। উদ্ধারকর্মীরা মঙ্গলবার এ তথ্য জানায়। কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। দুর্যোগ ত্রাণ সংস্থা ও সামরিক বাহিনী এক যৌথ বিবৃতিতে জানায়, তারা বলিভার রাজ্যের এল ক্যালাও শহরের একটি সোনার খনি থেকে শ্রমিকদের মৃতদেহ উদ্ধারের […]
বেলুচিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ১০, আহত ৩২

বেলুচিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ১০, আহত ৩২ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩২ জন। মঙ্গলবার ব্যস্ত একটি সড়কে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার ডনকে জানিয়েছেন, ‘আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বেলুচিস্তান স্বাস্থ্য […]
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে একই পরিবারের ৪ জন নিহত

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে একই পরিবারের ৪ জন নিহত রাশিয়ার রাতের ড্রোন হামলায় ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমিতে একই পরিবারের চার জন নিহত হয়েছে। মঙ্গলবার ইউক্রেন এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেগ গ্রিগোরভ সামাজিক যোগাযোগ প্লাটফর্ম টেলিগ্রামে লিখেছেন, রাশিয়ার বাহিনী ক্রাসনোপিলিয়া সম্প্রদায়ের চেরনেচ্চিনা গ্রামে একটি আবাসিক ভবনে হামলা চালায়। তিনি আরও লিখেছেন, ‘এই […]
ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃত ৩, ধ্বংসস্তূপের নিচে আটকা অন্তত ৩৮

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃত ৩, ধ্বংসস্তূপের নিচে আটকা অন্তত ৩৮ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি ইসলামিক স্কুল ভবন ধসে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ৩৮ জন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে বলে মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে সিদোয়ারজো শহরে। আত্মীয়স্বজনদের খোঁজে উদ্বিগ্ন পরিবার ও উদ্ধারকর্মীরা ইতিমধ্যে বহু তলা ভবনটির চারপাশে জড়ো হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের […]