ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা ও ভূমিধস, ৬০ জনের মৃত্যু, শতাধিক নিখোঁজ

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা ও ভূমিধস, ৬০ জনের মৃত্যু, শতাধিক নিখোঁজ বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসে হঠাৎ ভারী বর্ষণের ফলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। শুক্রবার কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ওই ঘটনার পরদিন সেখানে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। প্রায় এক সপ্তাহের মধ্যে এটি হিমালয়ের এই ধরনের দ্বিতীয় প্রাকৃতিক […]
ভয়াবহ পানি সংকটে ইংল্যান্ড

ভয়াবহ পানি সংকটে ইংল্যান্ড পরিবেশ সংস্থা (ইএ) জানিয়েছে, ১৯৭৬ সালের পর চলতি বছরের প্রথম ছয় মাস ছিল ইংল্যান্ডের জন্য সবচেয়ে শুষ্ক অবস্থা বিরাজ করছে। ফলে, দেশটির পানি সংকটকে ‘জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইএ জানিয়েছে, ইংল্যান্ডের ১৪টি পরিচালন অঞ্চলের মধ্যে পাঁচটিতে খরা পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া আরও ছয়টি অঞ্চল দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ার কারণে পানি […]
ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ার পাপুয়া উপকূলে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও নেই। সকাল ৮টা ২৪ মিনিটে ইন্দোনেশিয়ার এই ঘটনা ঘটেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য মতে, ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার উপকূলীয় জনবহুল শহর […]
পাকিস্তানে খাল পরিষ্কারে নেমে কাদামাটির চাপায় ৭ স্বেচ্ছাসেবক নিহত

পাকিস্তানে খাল পরিষ্কারে নেমে কাদামাটির চাপায় ৭ স্বেচ্ছাসেবক নিহত পাকিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত একটি খাল মেরামত করার সময় বিশাল কাদামাটির ধসে ৭ স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। সোমবার ভোরে এ দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, গিলগিট-বালতিস্তানের দানিয়র শহরে ভূমিধসের পর মৃতদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। অঞ্চলটিতে হিমবাহের হ্রদে আকস্মিক বন্যার ফলে […]
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফের বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেল ৫ এমপির প্রাণ

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফের বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেল ৫ এমপির প্রাণ ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ (ফ্লাইট এআই ২৪৫৫) রাডার সমস্যার কারণে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। প্রথমবার অবতরণের চেষ্টার সময় রানওয়েতে অন্য একটি উড়োজাহাজ দেখতে পাওয়ায় পরিস্থিতি আরও […]
মহাকাশ স্টেশন থেকে পাঁচ মাস পর পৃথিবীতে ফিরেছেন চার নভোচারী

মহাকাশ স্টেশন থেকে পাঁচ মাস পর পৃথিবীতে ফিরেছেন চার নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় পাঁচ মাস অবস্থানের পর চার নভোচারীর একটি আন্তর্জাতিক দল গত শনিবার একটি স্পেসএক্স ক্যাপসুলে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। মার্কিন মহাকাশচারী অ্যান ম্যাকক্লেইন, নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ান মহাকাশচারী কিরিল পেসকভকে বহনকারী মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮ টা ৪৪ […]
লেবাননে অস্ত্র ডিপোতে বিস্ফোরণে ৬ সৈন্য নিহত

লেবাননে অস্ত্র ডিপোতে বিস্ফোরণে ৬ সৈন্য নিহত লেবাননে ইসরাইলি সীমান্তের কাছে একটি অস্ত্র ডিপোতে বিস্ফোরণে ছয় সৈন্য নিহত হয়েছে। গত শনিবার লেবাননের সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, সৈন্যরা হিজবুল্লাহর একটি স্থাপনা থেকে গোলাবারুদ সরিয়ে নিচ্ছে। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে গত বছরের যুদ্ধের অবসান ঘটানো যুদ্ধবিরতির আওতায় দেশটির দক্ষিণে সেনা মোতায়েন করছে এবং এই অঞ্চলে ইরান-সমর্থিত গোষ্ঠীটির […]
জাপানের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত

জাপানের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত জাপানের দক্ষিণাঞ্চলের কাগোশিমা অঞ্চলে নজিরবিহীন ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এই বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা শুক্রবার এক সতর্কতা জারি করে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জাপানের অনেক এলাকায় তীব্র তাপদাহের […]
কেনিয়ায় আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ছয়

কেনিয়ায় আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ছয় কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি আবাসিক এলাকায় দাতব্য চিকিৎসা সংস্থার একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয় জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিমানে থাকা চারজন এবং ঘটনাস্থলের বাইরে আরও দুজনের মৃত্যু হয়। এ ছাড়া দুজন গুরুতর আহত হয়েছেন। দাতব্য সংস্থা অ্যামরেফ ফ্লাইং ডক্টরস […]
ভাড়াটে বিতর্কে পদত্যাগ, যুক্তরাজ্যে আলোচনার কেন্দ্রে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি

ভাড়াটে বিতর্কে পদত্যাগ, যুক্তরাজ্যে আলোচনার কেন্দ্রে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি যুক্তরাজ্যে গৃহহীনতা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী পদত্যাগ করেছেন। পূর্ব লন্ডনে তার মালিকানাধীন বাড়ি থেকে ভাড়াটিয়াদের সরিয়ে মাসিক ভাড়া একলাফে ৭০০ পাউন্ড বাড়িয়ে পুনরায় তালিকাভুক্ত করার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে গতকাল শুক্রবার এই পদত্যাগপত্র জমা দেন তিনি। ব্রিটিশ […]