বেইজিংয়ে ভারি বৃষ্টি, বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু

বেইজিংয়ে ভারি বৃষ্টি, বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু চীনের রাজধানী বেইজিংয়ের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় কয়েকদিন ধরে চলা ভারি বৃষ্টিতে দেখা দেওয়া বন্যা, ভূমিধসসহ বিভিন্ন ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এসব খবর জানিয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, গত কয়েকদিন ধরে চীনের উত্তরাঞ্চলে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে আর […]
ঝাড়খণ্ডে বাস-ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ১৮ পুণ্যার্থী নিহত

ঝাড়খণ্ডে বাস-ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ১৮ পুণ্যার্থী নিহত ভারতে সড়ক দুর্ঘটনায় ১৮ পুণ্যার্থী নিহত হয়েছেন। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। মূলত এখন শ্রাবণী মেলা চলছে এবং এসময় হাজার হাজার পুণ্যার্থী বাবাধাম মন্দিরে জল অর্পণ করতে দেওঘরে যান। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, ঝাড়খণ্ডের […]
ম্যানহাটানে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত

ম্যানহাটানে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ের করপোরেট ভবনে এক বন্দুকধারীর গুলিতে হামলাকারীসহ পাঁচজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা দিদারুল ইসলাম। তাঁর বয়স ৩৬ বছর। নিউইয়র্কের স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শেন তামুরা নামের […]
জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জনের প্রাণহানি

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জনের প্রাণহানি জার্মানির দক্ষিণ-পশ্চিমের বনাঞ্চলে একটি আঞ্চলিক যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত এবং অনেকেই আহত হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। ফ্রাঙ্কফুর্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। বাডেন-উয়ের্টেমবার্গ রাজ্যের রিডলিংগেন শহরের কাছে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে (১৬১০ জিএমটি) দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১০০ যাত্রী […]
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩ রাশিয়া রোববার ইউক্রেনের উত্তর-পূর্ব সুমি অঞ্চলে একটি বেসামরিক বাসে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় তিন নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ইউক্রেনের শহরগুলোতে রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ […]
ভিয়েতনামে বাস দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ১০

ভিয়েতনামে বাস দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ১০ মধ্য ভিয়েতনামে একটি পর্যটন বাস দুর্ঘটনায় দুই শিশুসহ ১০ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২ জন। স্থানীয় সময় গত শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্লিপার বাসটি রাজধানী হ্যানয় থেকে কেন্দ্রীয় শহর দা নাং-এর দিকে যাচ্ছিল। হা […]
পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০ পেরুতে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। গত শুক্রবার পেরুর আন্দিজ পর্বতমালা এলাকার ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানান। লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কেন্দ্রীয় শহর টারমার স্বাস্থ্য কর্মকর্তা অল্ডো টিনেও জানান, এখন […]
রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুরের একটি প্রত্যন্ত এলাকায় বৃহস্পতিবার প্রায় ৫০ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় বিমানটির কোন আরোহীর বেঁচে থাকার কোনও লক্ষণ দেখা যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়। আঙ্গারা এয়ারলাইন্সের আন্তোনভ-২৪ বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। […]
ভিয়েতনামে ঝড় উইফার প্রভাবে ৩ জনের মৃত্যু

ভিয়েতনামে ঝড় উইফার প্রভাবে ৩ জনের মৃত্যু ভিয়েতনামে গ্রীষ্মমন্ডলীয় ঝড় উইফার প্রভাবে মুষলধারে বৃষ্টিপাতের ফলে তিন জনের মৃত্যু ও একজন নিখোঁজ রয়েছে বলে বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বন্যায় প্রায় ৪ হাজার বাড়ি প্লাবিত হয়েছে। গত মঙ্গলবার ঝড়টি আঘাত হানার আগে প্রায় ১২ হাজার ৫০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া […]
তীব্র দাবদাহে বিপর্যস্ত ইরানের পানি ও বিদ্যুৎ সরবরাহ

তীব্র দাবদাহে বিপর্যস্ত ইরানের পানি ও বিদ্যুৎ সরবরাহ ইরানজুড়ে ছড়িয়ে পড়া তীব্র দাবদাহে দেশটির পানি ও বিদ্যুৎ সরবরাহে মারাত্মক ব্যাঘাত ঘটিয়েছে। দেশটির সরকারি গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, এক শতাব্দীর মধ্যে জলাধারগুলোতে পানির স্তর সবচেয়ে নিচে নেমে গেছে। আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানসহ দেশটির ৩১টি প্রদেশের মধ্যে অন্তত ১৮টি তীব্র তাপমাত্রার শিকার হয়েছে। […]